Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মেঘনার পাড়ে দুলছে সাদা কাশফুল

মো. বিল্লাল হোসেন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
agamir somoy
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৮
মেঘনার পাড়ে দুলছে সাদা কাশফুল

ছবি: আগামীর সময়

এক পাশে মেঘনা নদীর শান্ত জলরাশি, অন্য পাশে সারি সারি কাশফুল। সবুজের বুক চিরে মাথা তুলে দাঁড়িয়ে থাকা কাশফুলগুলো হাওয়ার দোলায় যেন শুভ্র পালক মেলে নেচে উঠছে। প্রকৃতির এমন অপরূপ সাজে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা।

শরৎ এলেই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের চর ভবনাথপুর ও ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীর পাড় জুড়ে কাশফুলের সমারোহ দেখা যায়। প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে ফুটে থাকা কাশফুল দেখতে প্রতিদিনই ছুটে আসছেন বিভিন্ন বয়সী মানুষ। দুই থেকে তিন মাস ধরে থাকা এই কাশফুলের শুভ্র সৌন্দর্য যেন প্রকৃতিপ্রেমীদের জন্য তৈরি করেছে সাদা-ধূসর এক নৈসর্গিক রাজ্য।

আজ সোমবার বিকালে সরেজমিনে দেখা যায়, লম্বা ও চিকন সবুজ পাতার বুক থেকে বেরিয়ে এসেছে কাশফুলের সাদা থোকা। কোথাও থোকা থোকা, কোথাও আবার ঘন গুচ্ছ। দূর থেকে তাকালে মনে হয়, বিস্তীর্ণ চর জুড়ে কেউ যেন সাদা চাদর বিছিয়ে রেখেছে।

দক্ষিণ আকাশে তখন মেঘের আনাগোনা। মাঝেমধ্যে মেঘের গর্জন। মেঘনা নদীর বুক ছুঁয়ে আসা শীতল বাতাসে দুলছে কাশফুল। বাতাসের সঙ্গে দোল খেয়ে কাশবন জুড়ে তৈরি হচ্ছে মনোমুগ্ধকর দৃশ্য।

কাশবনে ঘুরতে আসা মানুষের মধ্যে কেউ মুঠোফোনে ছবি তুলছেন, কেউ ভিডিও ধারণ করছেন। আবার কেউ কাশফুল হাতে নিয়ে স্মৃতির ফ্রেমবন্দি হচ্ছেন। শিশু-কিশোরদের কেউ কেউ কাশবনের ফাঁকে খেলায় মেতে উঠেছে। সব মিলিয়ে বিকাল হলেই মুখর হয়ে উঠছে কাশবন।


আরও পড়ুন

চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

২৮ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভাদ্র মাসের শেষ দিকে এ এলাকায় কাশফুল ফুটতে শুরু করে। শরতের পুরো সময় জুড়ে প্রকৃতির এই শুভ্র সাজ দেখা যায়। কার্তিক মাস পর্যন্ত কাশফুলের সৌন্দর্য থাকে। বিকাল গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের উপস্থিতিও বাড়তে থাকে।


যান্ত্রিক জীবনের ব্যস্ততা ও কোলাহল থেকে কিছুটা স্বস্তি পেতে অনেকেই পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে ছুটে আসছেন মেঘনার পাড়ের এই কাশবনে। বিশেষ করে শেষ বিকেলে সূর্যের আলো কাশফুলের ওপর পড়লে সৌন্দর্য আরও কয়েকগুণ বেড়ে যায়। তাই বিকালেই দর্শনার্থীদের ভিড় বেশি দেখা যায়।

স্থানীয় এক দর্শনার্থী হাবিবুর রহমান বলেছেন, ‘একসঙ্গে এত কাশফুল দেখতে খুবই ভালো লাগে। নদীর পাড়ের বাতাস আর কাশফুলের দৃশ্য মনকে প্রশান্ত করে।’

আরেক দর্শনার্থী হাসান মাহমুদ রিপন বললেন, ‘মূলত ছবি তুলতে এসেছিলাম। কিন্তু এখানে এসে প্রকৃতির সৌন্দর্য দেখে সময়টা আরও উপভোগ্য হয়ে উঠেছে।’

স্থানীয়রা জানালেন, প্রতিবছর শরৎ মৌসুমে কাশফুল দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ এখানে আসেন। বিকালের দিকে পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। কেউ ছবি তোলেন, কেউ নদীর পাড়ে বসে সময় কাটান।

প্রকৃতির এই নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে সন্ধ্যা নামে। দূর আকাশে চাঁদের আভা ফুটে ওঠে। কখনো মেঘের আড়ালে লুকিয়ে যায় চাঁদ। সন্ধ্যার মৃদু আঁধারে মেঘনার জলে তখন চাঁদের আলো ঝিলমিল করে। নদীর ঢেউ, শীতল বাতাস আর শুভ্র কাশফুল মিলে চর ভবনাথপুরকে যেন পরিণত করে এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের রাজ্যে।

শরতের কাশফুলের এই মায়াবী সৌন্দর্য দেখতে প্রতিদিনই ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা। মেঘনার পাড়ে সাদা কাশফুলের এই মেলা যেন সোনারগাঁয়ের প্রকৃতির এক অনন্য আয়োজন।

মেঘনাকাশফুল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির