Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাত নামলেই চুরি আতঙ্ক মেঘনায়

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১
রাত নামলেই চুরি আতঙ্ক মেঘনায়

গ্রাফিকস: আগামীর সময়

কুমিল্লার মেঘনায় রাত নামলেই চুরির আতঙ্কে আট ইউনিয়নের মানুষ। এর মধ্যে প্রতিদিনই অন্তত পাঁচ থেকে ছয়টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে কোনো না কোনোভাবে চুরির ঘটনা ঘটছে। কোথাও সিঁধ কেটে, কোথাও ঘরের দরজা-জানালা ভেঙে, আবার কোথাও ভিন্ন কৌশলে এসব চুরি হচ্ছে। এসব ঘটনায় প্রতিদিন গড়ে তিন লাখ টাকা বা তারও বেশি মূল্যের অর্থ-সম্পদ চুরি হচ্ছে। সে হিসাবে মাসে চুরি হওয়া অর্থ-সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় সাড়ে চার কোটি টাকা।

সর্বশেষ রবিবার ভোররাতে গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ কান্দি গ্রামের গাজী বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ সময় প্রকৃতির ডাকে বাইরে বের হন মৌলভী গাজী বোরহান উদ্দিন। এই সুযোগে চোর ঘরে ঢুকে চারটি মোবাইল ফোন ও নগদ প্রায় সাড়ে চার হাজার টাকা নিয়ে যায়। পরে তার ঘুমন্ত সহধর্মিণীর কক্ষে ঢুকে গলা থেকে স্বর্ণের চেইন ও কানের দুল খুলে নিয়ে পালিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ছয় লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী বোরহান উদ্দিন।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামগুলোতে একইভাবে চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে। গত কয়েক মাসের চিত্রে দেখা যায়, প্রতি মাসে ১৫০ থেকে ১৬০টি পর্যন্ত চুরির ঘটনা ঘটছে। প্রতিটি ঘটনায় গড়ে তিন লাখ টাকা করে ক্ষতি হলে মাসে চুরি হওয়া অর্থ-সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় চার কোটি ৫০ লাখ থেকে চার কোটি ৮০ লাখ টাকা। তবে এটি কোনো সরকারি পরিসংখ্যান নয়। অনেক ঘটনায় থানায় অভিযোগ বা মামলা না হওয়ায় চুরির প্রকৃত সংখ্যা ও আর্থিক ক্ষতির পরিমাণ আরও বেশি কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।


আরও পড়ুন

ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

২৭ সেপ্টেম্বর ২০২৬

চোরের হাত থেকে রেহাই মিলছে না নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে মূল্যবান সম্পদ, কিছুই। মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকার পাশাপাশি গরু-ছাগল, পানির মোটর, টিউবওয়েল ও মোটরসাইকেল চুরির ঘটনাও ঘটছে। এমন কী বাড়ির আঙিনার গাছের ফলও চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। একসময় বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা দিলেও চুরি এখন অনেক গ্রামের মানুষের নিয়মিত দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। সন্ধ্যার পর বাড়িঘরের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন অনেকে। রাত যত গভীর হয়, ততই বাড়ছে সেই আতঙ্ক।


দক্ষিণ কান্দি গ্রামের বাসিন্দা ও ভুক্তভোগী বোরহান উদ্দিনের ভাই গাজী ইব্রাহীম বলেন, গভীর রাতে বাড়ির পেছনের অংশ কিংবা নির্জন জায়গা দিয়ে চোরেরা ঘরে প্রবেশ করে। পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে তারা নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।

শুধু দক্ষিণ কান্দি নয়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামেও একই ধরনের চুরির ঘটনা ঘটছে। এতে রাতে বাড়িঘরের নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক বেড়েছে। চুরির ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্তের পাশাপাশি রাতে গ্রামাঞ্চলে পুলিশের টহল আরও জোরদার করা প্রয়োজন।

মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, দক্ষিণ কান্দি গ্রামে আজকের চুরির ঘটনাটি পুলিশকে জানানো হয়নি। ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

মেঘনাচুরিআতঙ্ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে