Agamir Somoy E-Paper
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জলবায়ুকর্মী অপু বিদেশের মঞ্চে
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

করপোরেশনের ওয়ার্ডের অগ্রাধিকারভিত্তিক উন্নয়নের আহ্বান প্রতিমন্ত্রীর

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ২১:০৯
শেয়ার করুন:
করপোরেশনের ওয়ার্ডের অগ্রাধিকারভিত্তিক উন্নয়নের আহ্বান প্রতিমন্ত্রীর

চসিক রেস্ট হাউজে উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত সভায় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর এবং ২ নম্বর ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন রাজনীতিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, ওয়ার্ড দুটির জনবহুল ও জনগুরুত্বপূর্ণ সড়কগুলোকে উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ শুক্রবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রেস্ট হাউজে দুই ওয়ার্ডের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত এ সভায় প্রতিমন্ত্রী প্রধান অতিথি ছিলেন। সভায় সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

সভায় প্রতিমন্ত্রী জানান, যেসব সড়ক দিয়ে বেশি মানুষ চলাচল করেন, সেগুলোর উন্নয়ন আগে করতে হবে। স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সড়ক সংস্কার, নতুন সড়ক নির্মাণ ও সড়কবাতি স্থাপনের তালিকা তৈরি করতে হবে।

সভায় চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন দুই ওয়ার্ডের উন্নয়নকাজের অগ্রগতি তুলে ধরেন। তিনি জানিয়েছেন, বেশ কিছু সড়কের কাজ শেষ হয়েছে, কিছু কাজ চলমান রয়েছে। স্থানীয় চাহিদা অনুযায়ী নতুন প্রকল্প নেওয়া হবে। চসিকের আওতাধীন কাজ অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। অন্য সংস্থার কাজের ক্ষেত্রে সমন্বয় করা হবে।

আগামী এক মাসের মধ্যে কুলগাঁও বাস টার্মিনাল উদ্বোধনের পরিকল্পনা রয়েছে জানিয়ে প্রশাসক জানান, এটি চালু হলে এলাকার পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে।
সভায় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতারা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীমীর মোহাম্মদ হেলাল উদ্দীনচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমনি

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির

    ডিএসইর নতুন পরিচালক হুমায়ুন কবির