চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর এবং ২ নম্বর ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন রাজনীতিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, ওয়ার্ড দুটির জনবহুল ও জনগুরুত্বপূর্ণ সড়কগুলোকে উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ শুক্রবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রেস্ট হাউজে দুই ওয়ার্ডের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত এ সভায় প্রতিমন্ত্রী প্রধান অতিথি ছিলেন। সভায় সভাপতিত্ব করেন সিট...