আগামীতে উন্নয়ন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি লক্ষ্য রাখা হবে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।আজ বুধবার খাগড়াছড়ি টাউন হলে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। জেলার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি দেওয়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ ও নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণের আয়োজন ছিল সেটি। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জানান, সরকার শিক্ষা ও শিক্ষার্থীদের গুরুত্ব দিয়ে নানা পরিকল্পনা ও প...