Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ‘ক্যাশিয়ার’সহ গ্রেপ্তার ৩

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫১
চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ‘ক্যাশিয়ার’সহ গ্রেপ্তার ৩

গ্রেপ্তার তিন যুবক

চট্টগ্রামের রাউজান উপজেলা থেকে ‘অস্ত্রসহ’ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তিনজনই বিদেশে পলাতক দুর্ধর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারী রায়হান আলমের সহযোগী। এদের একজন রায়হানের ‘ক্যাশিয়ার’।

আজ মঙ্গলবার ভোরে উপজেলার কদলপুর ইউনিয়নের মীর বাগিচা গ্রামে মুনিরিয়া যুব তবলীগ মাদ্রাসার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। জেলা গোয়েন্দা ও রাউজান থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।

গ্রেপ্তার তিনজন হলেন শাহাদাত হোসেন সাজ্জাদ (৩০), মোহাম্মদ জাফর (৩৮) ও সাফায়েত হোসেন সিফাত (১৯)। তাদের বাড়ি রাউজানে। তাদের কাছ থেকে একটি এলজিহ আরও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন জানালেন, রাত সাড়ে ৩টার দিকে তিনজন মুনিরিয়া মাদ্রাসার সামনে অবস্থান করছিল। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের ঘিরে ফেলে। গ্রেপ্তারের সময় তাদের কাছে অস্ত্রগুলো পাওয়া যায়।

তিনজনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বিষয়ে তিনি বললেন, ‘সাজ্জাদ রায়হানের মূল ক্যাডার। অঘোষিত ক্যাশিয়ার। রায়হানের নির্দেশে চাঁদাবাজি ও বালু উত্তোলনসহ বিভিন্ন খাত থেকে পাওয়া টাকা তার কাছে জমা থাকে। জাফর ও সিফাত তার সহযোগী। রায়হান গ্রুপের নিয়ন্ত্রণে থাকা একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন সিফাত।’

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিদেশে পলাতক সাজ্জাদ আলী খানের বাহিনী চট্টগ্রামে সক্রিয় হয়ে ওঠে। গত দুই বছরে রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি ও চট্টগ্রাম নগরীতে অন্তঃত ২৬টি হত্যাকাণ্ডে এ বাহিনীর সম্পৃক্ততার তথ্য উঠে আসে পুলিশের তদন্তে। সাজ্জাদের দুই শীর্ষ ক্যাডারের একজন রায়হান এখনও পুলিশের ধরাছোঁয়ার বাইরে। আরেকজন ডেভিড ইমন গ্রেপ্তার হয়ে জেলে আছেন।

চট্টগ্রামরাউজানশীর্ষ সন্ত্রাসী রায়হান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!