চট্টগ্রামের রাউজানে আততায়ীর গুলিতে মোহাম্মদ করিম (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ একাধিক থানায় অন্তত ১০টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। পুলিশ বলছে, এটি টার্গেট কিলিং হতে পারে। তবে হত্যার কারণ ও কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানীহাট বাজারের ঘটনা এটি। নিহত করিমের বাড়ি উরকিরচর ইউনিয়নে। রাউজান থানা পুলিশ জানিয়েছে, করিম যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে তারা শুনেছেন। তবে বিষয়টি নিশ্চিত নয়। তার বির...