Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

রাউজানে জ্যাঠাতো ভাইয়ের লাকড়ির আঘাতে যুবকের মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৪:০৭
রাউজানে জ্যাঠাতো ভাইয়ের লাকড়ির আঘাতে যুবকের মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়

চট্টগ্রামের রাউজানে পারিবারিক বিরোধের জেরে জ্যাঠাতো ভাইয়ের হাতে মোহাম্মদ আবদুল মান্নান সওদাগর (৩৭) নামে এক যুবক নিহতের অভিযোগ উঠেছে। আহত অবস্থায় ৪ দিন ধরে হাসপাতালে থাকার পর গতকাল রবিবার রাত ২টার দিকে তার মৃত্যু হয়। 

নিহত মান্নান রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জানিপাথর এলাকার মোহাম্মদ কবির আহম্মদের ছেলে। তিনি ছিলেন ব্যবসায়ী। অভিযুক্ত মো. শাহাজান একই এলাকার সালেহ আহমদের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৫ জুন দুপুরে জানিপাথর বাজারে মান্নান সওদাগরের সঙ্গে তার জ্যাঠাতো ভাই শাহাজানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাহাজান প্রকাশ্যে একটি গাছের টুকরো বা লাকড়ি দিয়ে মান্নানের মাথায় সজোরে আঘাত করে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে শাহাজান পালিয়ে যায়।

স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা মান্নানকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে নগরীর বেসরকারি সাজিনাজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই গতকাল রাতে তিনি মারা যান।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেছেন, ‘গাছ বিক্রি নিয়ে বিরোধের জেরে কয়েকদিন আগে চাচাতো ভাই আবদুল মান্নানকে গাছের টুকরো দিয়ে আঘাত করেছিলেন শাহজাহান। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রামরাউজানহত্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: