Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

জঙ্গল সলিমপুর

পুলিশের পানিতে বিষ, ৪৯ জনের বিরুদ্ধে মামলা

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১৬:৩৬
পুলিশের পানিতে বিষ, ৪৯ জনের বিরুদ্ধে মামলা

কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে জঙ্গল সলিমপুরে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ- আগামীর সময়

ভূমিদস্যু-সন্ত্রাসীদের অভয়ারণ্য খ্যাত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অস্থায়ী ক্যাম্পের তিন সদস্য ট্যাংকের পানি পান করে অসুস্থ হয়ে পড়েছেন। পুলিশের অভিযোগ, তাদের জন্য সংরক্ষিত পানির ট্যাংকে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করেছে।

এ ঘটনায় আজ সোমবার সকালে জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রক ইয়াসিন বাহিনীর প্রধান ইয়াসিনসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ওই এলাকার এক বাসিন্দাকে।

সীতাকুণ্ড থানার ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম জানালেন, পানির ট্যাংকে বিষ প্রয়োগের অভিযোগে আলীনগর অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মকবুল হোসেন সীতাকুণ্ড থানায় মামলা করেছেন। মামলায় ইয়াসিনসহ ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

পানি পানের পর অসুস্থ হয়ে পড়া তিন পুলিশ সদস্য হলেন, মাঈন উদ্দিন ভূঁইয়া, ইয়াসির আরাফাত ও সাজ্জাদ হোসেন। তারা আলীনগর ক্যাম্পে কনস্টেবল পদে দায়িত্বরত আছেন।


আরও পড়ুন

জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্প গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা

২৫ মে ২০২৬


পুলিশ জানায়, গতকাল রবিবার সকালে পানি পান করার পর অসুস্থ হয়ে পড়েন তিন পুলিশ সদস্য। পান করার সময় তারা পানিতে এক ধরনের দুর্গন্ধ পেয়েছিলেন। অসুস্থ তিনজনকে চট্টগ্রাম মডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মহিনুলের ভাষ্য, পাইপলাইনের মাধ্যমে পানি নিয়ে পুলিশের জন্য সংরক্ষিত যে ট্যাংকে জমা রাখা হয়, শুধু সেটিতে বিষ জাতীয় কিছু প্রয়োগ করা হয়। পাইপলাইনটি কিছুটা কাটা অবস্থায় দেখা যায়। সেই কাটা অংশ দিয়ে বিষপ্রয়োগ করা হয়েছে বলে তাদের ধারণা।

ট্যাংকের পানির নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে বলেও জানালেন ওসি মহিনুল ইসলাম।

প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি খাসজমি দখল করে প্লট বানিয়ে বিক্রি করে জঙ্গল সলিমপুরকে রীতিমতো ‘রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্রে’ পরিণত করেছে চিহ্নিত ভূমিদস্যু ও সন্ত্রাসী চক্র। পুরো এলাকাটি নিয়ন্ত্রণ করেন চিহ্নিত ভূমিদস্যু ও সন্ত্রাসী ইয়াসিন। সেখানে লাখো মানুষের বসবাস। দুর্গম এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে বারবার প্রতিরোধের মুখে পড়তে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে।

এরপর গত ৩১ মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জঙ্গল সলিমপুর পরিদর্শনে যান। এর দুদিন আগে আলীনগরে একটি অস্থায়ী ক্যাম্প রাতের আঁধারে হামলা করে গুঁড়িয়ে দিয়েছিল দুর্বৃত্তরা।

জঙ্গল সলিমপুরসালাহউদ্দিন আহমদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    মেঘমল্লার বসুর দরকার একজন প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত: প্রিন্স মাহমুদ

    মেঘমল্লার বসুর দরকার একজন প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত: প্রিন্স মাহমুদ

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    মক্কা জোটে আপাতত নতুন কাউকে নেওয়া হচ্ছে না : পাকিস্তান

    মক্কা জোটে আপাতত নতুন কাউকে নেওয়া হচ্ছে না : পাকিস্তান

    এত আসি আসি বলেন তো গেলেন কেন

    এত আসি আসি বলেন তো গেলেন কেন