চট্টগ্রামের সীতাকুণ্ডে অপরাধপ্রবণ এলাকা হিসেবে আলোচিত জঙ্গল সলিমপুরে অভিযান চালিয়ে অস্ত্রশস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।আজ শুক্রবার সংবাদ সম্মেলনে জেলা পুলিশের কর্মকর্তারা জানালেন, সীতাকুণ্ড থানা পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা যৌথভাবে এ অভিযান চালিয়েছে বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত।অভিযানে গ্রেপ্তার চারজন হলেন মোহাম্মদ রাসেল (৩০), মোহাম্মদ মোরশেদ (৩৩), মোহাম্মদ বাবু (৩২) এবং সাব্বির (৩২)। রাসেল ও মোরশেদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা আছে।
আরও পড়ুন...