Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

প্যারোলে মুক্ত চিন্ময়, পুলিশ পাহারায় নেওয়া হচ্ছে হাটহাজারী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৮
প্যারোলে মুক্ত চিন্ময়, পুলিশ পাহারায় নেওয়া হচ্ছে হাটহাজারী

প্যারোলে মুক্ত চিন্ময় কৃষ্ণ দাস— রনি দে

মায়ের মৃত্যুতে শর্তসাপেক্ষে পাঁচ ঘণ্টার জন্য কারামুক্ত হলেন ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।

সৎকারে অংশ নিতে কঠোর পুলিশ পাহারায় তাকে হাটহাজারীর পুণ্ডরীক ধামে নিয়ে যাওয়া হচ্ছে।

বড় ভাই রঞ্জন কুমার ধরের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা চিন্ময়কে প্যারোলে মুক্তি দেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ আগামীর সময়কে বললেন, ‘জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিপত্র কারাগারে পৌঁছানোর পর আজ (বৃহস্পতিবার) বিকাল ৪টার দিকে চিন্ময়কে মুক্তি দেওয়া হয়েছে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রাত ৯টার মধ্যে তাকে অবশ্যই কারাগারে ফেরত যেতে হবে।

চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বললেন, 'প্যারোলে মুক্তির পর চিন্ময়কে হাটজারী নিয়ে আসা হচ্ছে। পুণ্ডরীক ধামসহ আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কারাগার থেকে পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে তাকে হাটহাজারী আনা হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাটহাজারীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসপি স্যার নিজেই এখানে উপস্থিত হয়ে পুরো বিষয় তদারকি করছেন।’


আরও পড়ুন

চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে এক মামলার তদন্ত সংস্থা পরিবর্তন

১৩ মে ২০২৬

চিন্ময়ের মা সন্ধ্যা রানী ধর আজ বৃহস্পতিবার সকালে হাটহাজারীর মেখল গ্রামের পুণ্ডরীক ধামে মারা যান। এর আগে ৭১ বছর বয়সী এ নারী হৃদরোগ, ফুসফুসে সংক্রমণ, নিম্নরক্তচাপসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে।


অবস্থা সংকটাপন্ন হওয়ার পর গতকাল বুধবার পরিবারের পক্ষ থেকে চিন্ময়কে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হয়েছিল। তবে কারও অসুস্থতার জন্য প্যারোলে মুক্তির বিধান না থাকায় আবেদন নাকচ করা হয়। সন্ধ্যা রানীর শেষ ইচ্ছা অনুযায়ী বুধবার রাতে তাকে পুণ্ডরীক ধামে নিয়ে যাওয়া হয়। কারাবন্দি চিন্ময় ওই মন্দিরের সেবায়েত ছিলেন।


আরও পড়ুন

আরও দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

০৬ সেপ্টেম্বর ২০২৬

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পারিবারিক নাম চন্দন কুমার ধর। বাড়ি সাতকানিয়া উপজেলায়। আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক সংগঠক চিন্ময় সম্মিলিত সনাতনি জাগরণ জোট নামে একটি সংগঠনের মুখপাত্রও।


জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর গ্রেপ্তার হন চিন্ময়। পরদিন তাকে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ আসে। এ সময় তার অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে আদালত-সংলগ্ন পাথরঘাটা বাণ্ডেল রোডে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।

রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী আলিফ হত্যাসহ চিন্ময়ের বিরুদ্ধে মোট ৬টি মামলা আছে। এর মধ্যে আইনজীবী হত্যা মামলার বিচার চলছে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে।

চিন্ময় কৃষ্ণ দাসপ্যারোলে মুক্ত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৩

    advertiseadvertise