Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আপনি কি জানেন

ভিটামিন থেকে ব্যাটারি, বিজ্ঞানীদের নতুন চমক

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১৩:২০
শেয়ার করুন:
ভিটামিন থেকে ব্যাটারি, বিজ্ঞানীদের নতুন চমক

প্রতীকী ছবি

শরীরের জন্য খুবই প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান হল ভিটামিন বি১২। রক্তকণিকা তৈরি তো আছেই, স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতেও এর ভূমিকা রয়েছে। এই ভিটামিন আমরা পাই মাছ, মাংস, ডিম ও দুধের মতো খাবার থেকে। কিন্তু একদল বিজ্ঞানী এই ভিটামিনের প্রয়োজনকে নিয়ে গেছেন জন্য মানব শরীরের বাইরে!

কিভাবে?

স্পেনের একদল বিজ্ঞানী ভিটামিন বি১২ ব্যবহার করে তৈরি করেছেন রিচার্জ করা যায় এমন ব্যাটারির একটি নমুনা। পরীক্ষাগারে তৈরি ব্যাটারিটি ২৫০ বার পর্যন্ত চার্জ ও ডিসচার্জ করা গেছে। ভবিষ্যতে এটি প্রচলিত লিথিয়াম-আয়ন ব্যাটারির পরিবেশবান্ধব বিকল্প হয়ে উঠতে পারে বলে আশা করছেন গবেষকেরা।

ব্যাটারিতে ভিটামিনের কাজ কী?
স্পেনের ইউনিভার্সিটি অব কর্ডোবার গবেষকেরা এই ব্যাটারি তৈরি করেছেন। এটি মূলত জিঙ্ক-এয়ার ব্যাটারি। অর্থাৎ, বিদ্যুৎ উৎপাদনের রাসায়নিক বিক্রিয়ায় জিঙ্কের পাশাপাশি বাতাসের অক্সিজেনও ব্যবহার করা হয়।

এতে ভিটামিন বি১২ বা কোবালামিন কাজ করছে অনুঘটক হিসেবে। অনুঘটক হলো এমন একটি পদার্থ, যা কোনো রাসায়নিক বিক্রিয়াকে দ্রুত ও কার্যকর হতে সাহায্য করে। ভিটামিন বি১২-এর কেন্দ্রে থাকা কোবাল্ট এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তবে গবেষকদের সামনে একটি সমস্যা ছিল। ভিটামিন বি১২ পানিতে সহজেই দ্রবীভূত হয়ে যায়। অথচ ব্যাটারিটি কাজ করে পানিভিত্তিক ইলেকট্রোলাইট ব্যবহার করে। ফলে ব্যাটারির ভেতরে ভিটামিনটিকে ধরে রাখা কঠিন ছিল। সমাধান হিসেবে গবেষকেরা ভিটামিন বি১২-কে যুক্ত করেছেন কার্বন ন্যানোটিউবের সঙ্গে। এগুলো কার্বন দিয়ে তৈরি অতি সূক্ষ্ম নলাকার কাঠামো। এর ফলে ব্যাটারির ভেতরে ভিটামিনটি স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে।

ইউনিভার্সিটি অব কর্ডোবার ল্যাবে রিচার্জেবল ব্যাটারি নিয়ে গবেষণা করছেন দুই গবেষক। ছবি: ইউনিভার্সিটি অব কর্ডোবাএই ব্যাটারি ব্যবহারের সময় অক্সিজেনকে পানিতে রূপান্তরের বিক্রিয়ায় সাহায্য করে ভিটামিন বি১২। আবার চার্জ দেওয়ার সময় বিপরীত বিক্রিয়ায় অক্সিজেন উৎপাদনেও ভূমিকা রাখে। এভাবেই ব্যাটারিটি বারবার চার্জ ও ব্যবহার করা সম্ভব হচ্ছে।

লিথিয়াম ব্যাটারির বিকল্প হতে পারে?

বর্তমানে মুঠোফোন, ল্যাপটপ, বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে নানা যন্ত্রে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। কিন্তু এসব ব্যাটারি তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করতে গিয়ে পরিবেশের ক্ষতি হয়।

খনিজ উত্তোলন, সরবরাহব্যবস্থার জটিলতা এবং উৎপাদন ব্যয়ও বড় চ্যালেঞ্জ। সেদিক থেকে জিঙ্ক-এয়ার ব্যাটারির কিছু সুবিধা রয়েছে। জিঙ্ক সহজলভ্য ও পুনর্ব্যবহারযোগ্য। এ ধরনের ব্যাটারিতে বাতাসের অক্সিজেন ব্যবহার করা হয় বলে ভেতরে সব বিক্রিয়ক জমা রাখার প্রয়োজন পড়ে না। ফলে ব্যাটারি তুলনামূলক হালকা হতে পারে। এ ছাড়া এতে ব্যবহৃত পানিভিত্তিক ইলেকট্রোলাইট দাহ্য নয়। তাই আগুন লাগার ঝুঁকিও তুলনামূলক কম।

গবেষকদের এই উদ্ভাবন ভবিষ্যতে সৌর ও বায়ুবিদ্যুৎ সংরক্ষণের ক্ষেত্রেও কাজে লাগতে পারে। এসব উৎস থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জমিয়ে রাখার জন্য নিরাপদ ও সাশ্রয়ী ব্যাটারি প্রযুক্তি প্রয়োজন।

তবে এখনই বাজারে ভিটামিন বি১২ দিয়ে তৈরি ব্যাটারি পাওয়া যাচ্ছে না। এটি এখনো পরীক্ষাগারের পর্যায়ে রয়েছে। দীর্ঘস্থায়িত্ব, উৎপাদন ব্যয় এবং বাস্তব ব্যবহারের উপযোগিতা নিয়ে আরও গবেষণা প্রয়োজন। তবু মানুষের শরীরের জন্য অপরিহার্য একটি ভিটামিনকে বিদ্যুৎ সংরক্ষণের প্রযুক্তিতে কাজে লাগানোর এই উদ্যোগ বিজ্ঞানীদের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।

সূত্র: সায়েন্সডেইলি ,জার্নাল অব ম্যাটেরিয়ালস কেমিস্ট্রি, ব্রাইট সার্ফ    

ব্যাটারিভিটামিনভিটামিন বি১২ভিটামিন থেকে ব্যাটারিরিচার্জেবল ব্যাটারিবিজ্ঞানীগবেষকস্পেনইউনিভার্সিটি অব কর্ডোবা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!