শরীরের জন্য খুবই প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান হল ভিটামিন বি১২। রক্তকণিকা তৈরি তো আছেই, স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতেও এর ভূমিকা রয়েছে। এই ভিটামিন আমরা পাই মাছ, মাংস, ডিম ও দুধের মতো খাবার থেকে। কিন্তু একদল বিজ্ঞানী এই ভিটামিনের প্রয়োজনকে নিয়ে গেছেন জন্য মানব শরীরের বাইরে!কিভাবে? স্পেনের একদল বিজ্ঞানী ভিটামিন বি১২ ব্যবহার করে তৈরি করেছেন রিচার্জ করা যায় এমন ব্যাটারির একটি নমুনা। পরীক্ষাগারে তৈরি ব্যাটারিটি ২৫০ বার পর্যন্ত চার্জ ও ডিসচার্জ করা গেছে। ভবিষ্যতে এটি প্রচলিত লিথিয়াম-আয়ন...