Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

ইশতিয়াক হাসান

ইশতিয়াক হাসান

ডেপুটি ফিচার এডিটর

ভূত আর বাঘ

ভূত আর বাঘ

বাঘকে ঘিরে কিংবদন্তি আর ভৌতিক কাহিনির শেষ নেই। ভারতীয় জঙ্গলে দীর্ঘদিন বাঘের পিছু নিয়েছেন কর্নেল কেশরী সিং। তার অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে এমন কিছু ঘটনা, যেগুলোর ব্যাখ্যা খুঁজে পাওয়া সহজ নয়। গোয়ালিয়রের মহারাজার জন্য একবার ছোট পরিসরে বাঘ শিকারের আয়োজন করেছিলেন কেশরী সিং। শিকারের জায়গাটি ছিল একটি শুকনো গিরিখাত। একটি গাছকে তিনজন শিকারির বসার উপযোগী মনে হওয়ায় সেখানে মাচা বাঁধা হয়। শিকারের দিন মাচায় ওঠার সুবিধার জন্য একটি মইও বসানো হয়েছিল। মহারাজা ও তার দুই সঙ্গী মাচায় উঠে বসার পর মই সরিয়ে নেওয়া হলো। ব...
কুহক•১ দিন আগে
‘বার্ডম্যান’ সালিম আলী

‘বার্ডম্যান’ সালিম আলী

একটি ছোট্ট পাখি। গলার নিচে অদ্ভুত হলুদ দাগ। পাখিটিকে গুলি করে মাটিতে ফেলার পরও কিশোরটির কৌতূহল মেটেনি। বরং শুরু হয়েছিল একের পর এক প্রশ্ন। এ কোন পাখি? এর নাম কী? এমন রং কেন? কোথায় থাকে? কী খায়? প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সে পৌঁছাল বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে। সেখানে এক ইংরেজ কর্মকর্তা শুধু পাখিটির পরিচয়ই জানালেন না, দেখালেন সংরক্ষিত পাখির বিশাল সংগ্রহ। সেই ঘর থেকে বেরিয়ে আসার পর কিশোরটির পৃথিবী আর আগের মতো থাকেনি।যে হাতে ছিল পাখি শিকারের খেলনা বন্দুক, একদিন সেই হাতেই উঠল দূরবীন, নোটবুক আর...
খোলা হাওয়া•১০ দিন আগে
উত্তরের চিতাবাঘেরা ফিরতে চায়

উত্তরের চিতাবাঘেরা ফিরতে চায়

প্রথম খবরটা জানলাম একজনের ফেসবুকের পোস্টে। লালমনিরহাটের হাতীবান্ধায় বাঘ দেখা গেছে! বুঝতে বাকি রইল না এটা চিতাবাঘ। তারপর বিভিন্ন সংবাদমাধ্যমে এর আক্রমণে কয়েকজন আহত হওয়ার খবরও চোখে পড়ল। আবার ফেসবুকের ছবিতে চিতাবাঘ লুকিয়ে থাকার সম্ভাব্য জায়গা ঘিরে শত শত মানুষকে লাঠিসোটা নিয়ে ঘিরে থাকতেও দেখলাম। কোনো কোনো সূত্র বলছে, এটি শেষমেশ সীমান্ত পেরিয়ে যেখান থেকে এসেছে, সেখানেই ফিরে বেঁচেছে। তবে ভারতীয় সীমান্তঘেঁষা কিছু এলাকায় গত কয়েক দিন এখনো চিতাবাঘ দেখার দাবি উঠছে। আমার মনে পড়ে, ছোটবেলায় নব্বইয়ের...
খোলা হাওয়া•২২ দিন আগে
জিম করবেটের ভূত

জিম করবেটের ভূত

বিখ্যাত শিকারি জিম করবেটের শিকার অভিযানের বর্ণনায় বেশ কিছু অদ্ভুত ও রহস্যময় অভিজ্ঞতার কথা জানা যায়। নিচে এমন এমন পাঁচটি ব্যাখ্যাতীত ঘটনার বিবরণ তুলে ধরেছেন ইশতিয়াক হাসান   ১৯২৯ সালে যখন জিম করবেট তল্লাদেশের নরখাদক বাঘের সন্ধানে বের হন, সেবার তিনি সারদা খাদের পাশে রাতে ক্লান্তি দূর করার জন্য বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক সে সময় খাদের অন্য পাড়ে আলোর ঝলকানি দেখতে পান। কিছুক্ষণ পর সেখানে আরও কয়েকটি আলো আবির্ভূত হয় এবং কিছু আলো একে অপরের সঙ্গে মিশে যেতে দেখা যায়। করবেট প্রথমে ভেব...
কুহক•২৯ দিন আগে
রকিব হাসানের জন্য ভালোবাসা

রকিব হাসানের জন্য ভালোবাসা

আজকের এইদিনে, ঠিক এক বছর আগে অর্থাৎ ১৫ অক্টোবর ২০২৫ সালে, হঠাৎ এক খবরে ঝাপসা হয়ে এসেছিল চোখ। যদিও অনুমান করেছিলাম খবরটা শুনতে হবে। তারপরও খবরটা সহ্য করা ছিল কঠিন। ওই দিন রহস্য আর রোমাঞ্চে ভরা এক জাদুকরীজগৎ গড়ে দিয়ে বাঙালির শৈশবের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা মানুষটি সেদিন পাড়ি জমিয়েছিলেন অনন্তের দেশে। তিন গোয়েন্দার অমর স্রষ্টা রকিব হাসান আর নেই, এই সত্যটি আজও মেনে নিতে কষ্ট হয় কোটি ভক্তের। বাংলা কিশোর সাহিত্যের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলোর জনক রকিব হাসানের প্রথম প্রয়াণবার্ষিকীতে তাই স...
এই দিনে•প্রায় ১ মাস আগে
৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

স্বপ্ন যখন পাহাড়সম, তখন হাজারো প্রতিকূলতা আর দুর্গম পথও যেন এক একটা জয়ের সোপান হয়ে ওঠে। সমুদ্রপৃষ্ঠের শূন্যরেখা থেকে বাই সাইকেলের প্যাডেল ঘুরিয়ে এভারেস্ট বেস ক্যাম্প জয় করে এমনই এক ইতিহাস গড়লেন অদম্য সাইক্লিস্ট বীর কুমার তঞ্চঙ্গ্যা। প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে সমুদ্রপৃষ্ঠ থেকে বাই রোডে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছালেন বীর কুমার।চলতি বছরের ১৬ আগস্ট কক্সবাজার সমুদ্রসৈকতের জিরো পয়েন্ট থেকে নিজের এই স্বপ্নের যাত্রা শুরু করেছিলেন ৩০ বছর বয়সী বীর কুমার। রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয...
টো টো কোম্পানি•প্রায় ২ মাস আগে
প্রাচীন মন্দির ও কুয়ার রহস্য

প্রাচীন মন্দির ও কুয়ার রহস্য

বিখ্যাত শিকারি কেনেথ এন্ডারসনের অনেক রহস্যময়-অতিপ্রাকৃত অভিজ্ঞতা হয়েছে। এমন একটি পাঠকদের সামনে তুলে ধরেছেন ইশতিয়াক হাসান ভারতের চিতলদ্রুগ শহরের কাছে, মহীশূরের শিমোগা জেলার পুবে অবস্থিত সামপিগেহাল্লি নামে এক ছোট্ট গ্রাম। সেখান থেকে বনের মধ্য দিয়ে বুদহাল্লি গ্রামের দিকে চলে যাওয়া নির্জন পথ ধরে মাইল চারেক এগোলে অরণ্যের একেবারে গভীরে এক প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ চোখে পড়ে। পাশে রয়েছে এক গভীর ও গা ছমছমে কুয়া। দিনের আলোতেও কেউ কাছে ঘেঁষে না, আর সূর্য অস্ত গেলে এটি পুরোপুরি নিষিদ্ধ...
কুহক•৩ মাস আগে
আসামের পাহাড়ের ওই পাখিগুলো কি সত্যি আত্মহত্যা করে

আসামের পাহাড়ের ওই পাখিগুলো কি সত্যি আত্মহত্যা করে

পাহাড়ের বুকে রাত নেমেছে। নিচে সমতলে তখনও আলোর স্পষ্ট রেখা মিটিমিটি জ্বলে, কিন্তু এই উচ্চতার গ্রামটায় রাত যেন অনেক আগে থেকেই আসে। নির্জন, ঘন কুয়াশামোড়া, নিঃশব্দে ঢেকে ফেলে চারপাশ। এখানে বাতাসও হাঁটে পা টিপে টিপে। চা-বাগানের ফাঁকে বাঁশঝাড়গুলো যেন ফিসফিস করে কিছু বলে। গাছের ডালে হালকা সোঁদা গন্ধ, ভেজা পাতায় জলের ঝরাঝরা শব্দ—সব মিলিয়ে এক জাদুকরী নীরবতা। এমনই এক জায়গা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য আসামের ডিম হাসাও জেলা। আর এই নিস্তব্ধ সৌন্দর্যের মাঝেই লুকিয়ে রয়েছে এক প্রাচীন পাহাড়...
সেইসব রহস্য•৩ মাস আগে
আর্জেন্টিনার মেঘ ফুঁড়ে যাওয়া রেলপথ

আর্জেন্টিনার মেঘ ফুঁড়ে যাওয়া রেলপথ

বর্ষায় আমাদের পাহাড় অনেক সুন্দর। বান্দরবান কিংবা রাঙামাটির কোনো পাহাড়ের মাথায় দাঁড়ালে দেখা যায়, মেঘ নিচে নেমে এসেছে। দূরের পাহাড়গুলো হঠাৎ অদৃশ্য হয়ে যায়। মনে হয়, আর কয়েক কদম এগোলেই মেঘের ভেতরে ঢুকে পড়া যাবে। এদিকে এখন চলছে ফুটবল বিশ্বকাপ। খেলা যুক্তরাষ্ট্রে হলেও দেশে কোটি কোটি আর্জেন্টিনা ভক্তের ঘুম হারাম। নীল-সাদা জার্সি, উন্মাদনা, রাতজাগা খেলা— সব মিলিয়ে দেশটি নিয়ে বিশ্বকাপ উন্মাদনা তুঙ্গে। কিন্তু আর্জেন্টিনার আরেকটি বিস্ময় আছে, যার সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই। সেটি এমন একটি রেল...
টো টো কোম্পানি•৫ মাস আগে
৫৪ ডিগ্রি তাপমাত্রায় যেভাবে কাটে মানুষের জীবন

৫৪ ডিগ্রি তাপমাত্রায় যেভাবে কাটে মানুষের জীবন

ঘর থেকে বের হলেই মনে হচ্ছে আগুনের দেয়ালের ভেতর ঢুকে পড়েছি। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরেই তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অনুভূত তাপমাত্রা আরও বেশি লাগছে। পাখা চলছে, তবু স্বস্তি নেই।শুধু বাংলাদেশেই নয়, গত কয়েক দিন ধরে ইউরোপও ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে। ফ্রান্স, স্পেন, ইতালি, পর্তুগালসহ বিভিন্ন দেশে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি বা তারও ওপরে উঠেছে। তাপ প্রবাহে শিশুসহ বেশকিছু মানুষের মৃত্যুও হয়েছে। কোথাও স্কুল বন্ধ, কোথাও জারি হয়েছে স্...
ফিচার•৫ মাস আগে
সাড়ে ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর যা ঘটেছিল

সাড়ে ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর যা ঘটেছিল

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বুধবার শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বহু হতাহতের খবর পাওয়া গেছে। ভূমিকম্প দুটির মাত্রা ছিল সাতের বেশি। এদিকে বাংলাদেশেও অল্প সময়ের ব্যবধানে কয়েকটি কম্পন অনুভূত হয়েছে। এগুলোতে বড় ক্ষতি করেনি, কিন্তু একটি প্রশ্ন আবার সামনে এনেছে, যদি সত্যিই ভয়ংকর কোনো ভূমিকম্প আসে, তাহলে কী হতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে ফিরে যেতে হবে ১৯৬০ সালের ২২ মে-তে। সেদিন পৃথিবী এমন এক ভূমিকম্প দেখেছিল, যা শুধু শহর বা দেশ নয়, পুরো গ্রহ সম্পর্কে মানুষের ধারণা বদলে দিয়েছিল। দ...
আপনি কি জানেন•৫ মাস আগে
যে সড়কে মৃত্যুর হাতছানি

যে সড়কে মৃত্যুর হাতছানি

পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে নিচে তাকাতেই বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল চালকের। কয়েক শ মিটার নিচে সবুজ জঙ্গলের বুক চিরে বয়ে চলেছে নদী। আর আমি দাঁড়িয়ে আছি এমন এক সরু সড়কে, যেখানে চালকের একটি সামান্য ভুল মানেই শেষ যাত্রা। পৃথিবীতে অনেক ভয়ংকর রাস্তা আছে, কিন্তু এমন রাস্তা খুব কমই আছে, যার নামই হয়ে গেছে ‘মৃত্...
গুজব নয়•৫ মাস আগে
টানা ৩৩১ দিন বৃষ্টি, সত্যি সম্ভব!

টানা ৩৩১ দিন বৃষ্টি, সত্যি সম্ভব!

বর্ষাকাল চলছে। এখন ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় টানা কয়েক ঘণ্টা বৃষ্টি হলেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় অভিযোগ, ‘আর কত বৃষ্টি!’ অথচ বাবা-চাচাদের মুখে শুনেছি, বাংলাদেশের অনেক এলাকায় বর্ষাকালে টানা কয়েক দিন বৃষ্টি হওয়া অস্বাভাবিক ছিল না। সন্দেহ নেই, জলবায়ু পরিবর্তনের কারণে এখন বৃষ্টির ধরন বদ...
গুজব নয়•৫ মাস আগে
বিশ্বকাপের ১৪ মুসলিম দেশ

বিশ্বকাপের ১৪ মুসলিম দেশ

শুরু হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল উৎসব। ২০২৬ সালের আসরটি আবারও ইতিহাসের অংশ হতে যাচ্ছে। কারণ, এবার প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে আয়োজন করা হচ্ছে বিশ্বকাপ। আর এই আসরে জায়গা করে নিয়েছে মুসলিম-সংখ্যাগরিষ্ঠ ১৪টি দেশ। আফ্রিকার মরুভূমি থেকে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ রাজ্য, মধ্য এশিয়ার প্রাচীন সিল্ক রোড থেকে...
আপনি কি জানেন•৫ মাস আগে
এক দালানেই পুরো শহর!

এক দালানেই পুরো শহর!

রাত নেমে এসেছে। বিশাল পাহাড়ের বুক চিরে তৈরি একমাত্র সুড়ঙ্গটির দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। শেষ গাড়িটিও শহরে ঢুকে পড়েছে। এখন ভোর হওয়ার আগে আর কেউ আসতে পারবে না, বেরও হতে পারবে না। চারদিকে বরফে ঢাকা পাহাড়, সামনে সমুদ্রের খাঁড়ি, আর মাঝখানে দাঁড়িয়ে আছে একটি বিশাল দালান। সেই দালানের ভেতরেই ঘুমাতে যাচ্...
গুজব নয়•৫ মাস আগে
ক্যারিবীয় সাগরের রঙিন দ্বীপ কুরাসাওয়ের অজানা গল্প

ক্যারিবীয় সাগরের রঙিন দ্বীপ কুরাসাওয়ের অজানা গল্প

বিশ্বকাপ ফুটবলে জার্মানি-কুরাসাও খেলা চলছে। ম্যাচের তখন ২৩ মিনিট। গ্যালারির এক কোণে নীল-হলুদ পতাকা উড়ছে। সংখ্যায় তারা খুব বেশি নয়। কারণ তাদের দেশটিই তো ছোট। লিভানো কোমেনেন্সিয়া বল জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়লেন সেই মানুষগুলো। বিশ্বকাপে কুরাসাওয়ের প্রথম গোল। প্রতিপক্ষ চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মান...
আপনি কি জানেন•৫ মাস আগে
বারমুডার চেয়েও ভয়ংকর? আলাস্কা ট্রায়াঙ্গলের অমীমাংসিত রহস্য

বারমুডার চেয়েও ভয়ংকর? আলাস্কা ট্রায়াঙ্গলের অমীমাংসিত রহস্য

একজন অভিজ্ঞ উদ্ধারকর্মী বেরিয়েছিলেন একজন নিখোঁজ মানুষকে খুঁজতে। আলাস্কার দুর্গম পাহাড়ে এমন অভিযান তাঁর কাছে নতুন কিছু ছিল না। কিন্তু সেই মানুষটিকেই আর খুঁজে পাওয়া গেল না। এক বছর পর মিলল শুধু তার গাড়ি। ইঞ্জিন বন্ধ। চারপাশে বরফ আর মৃত্যু নীরবতা। মানুষটা যেন হাওয়ায় মিলিয়ে গেছেন। আলাস্কা ট্রায়াঙ্গলের গল...
সেইসব রহস্য•৫ মাস আগে
পাহাড়ে ঝুলছে কফিনের সারি, রহস্য কী

পাহাড়ে ঝুলছে কফিনের সারি, রহস্য কী

খাড়া পাথুরে পাহাড়ের দিকে একটু দূর থেকে তাকালে প্রথমে কিছুই অস্বাভাবিক মনে হবে না। চারপাশে ঘন সবুজ, পাহাড়ি বাতাস আর নিস্তব্ধতা। কিন্তু একটু ভালো করে দৃষ্টি দিলে কিংবা কাছাকাছি হলে, চোখে পড়বে অদ্ভুত এক দৃশ্য। পাহাড়ের গায়ে সারি সারি ঝুলছে কাঠের কফিন। কোনোটি নতুন, কোনোটি শত বছরেরও বেশি পুরোনো। কোনোটি প্...
গুজব নয়•৫ মাস আগে
যে দ্বীপে অতিথি মানেই শত্রু

যে দ্বীপে অতিথি মানেই শত্রু

সমুদ্র শান্ত। ছোট নৌকাটি ধীরে ধীরে এগুচ্ছে সবুজে ঢাকা এক দ্বীপের দিকে। দূর থেকে দেখা যাচ্ছে নারকেল গাছের সারি, সাদা বালুর সৈকত আর তার পেছনে ঘন অরণ্য। যেন এক স্বর্গরাজ্য। কিন্তু নৌকাটি যত কাছে যাচ্ছিল, ততই অদ্ভুত কিছু চোখে পড়ছিল।সৈকতে কয়েকজন মানুষ দাঁড়িয়ে। তাঁদের শরীরে পোশাক নেই বললেই চলে। হাতে লম্বা...
গুজব নয়•৬ মাস আগে
ইউরোপের ছোট্ট দেশ সান মারিনো সম্পর্কে যা জানা গেল

ইউরোপের ছোট্ট দেশ সান মারিনো সম্পর্কে যা জানা গেল

মাত্র ৩৪ হাজার মানুষের দেশ। আয়তন ঢাকার অনেক উপজেলার চেয়েও ছোট। বিশ্বকাপের বাছাইপর্ব এলেই যাদের নাম প্রায়ই উঠে আসে বড় ব্যবধানে হারের তালিকায়। সেই দেশটিকেই গতকাল শুক্রবার আন্তর্জাতিক ফুটবলে হারিয়েছে বাংলাদেশ।ফলাফলটি বাংলাদেশের জন্য আনন্দের। কিন্তু ম্যাচের স্কোরলাইনের আড়ালে লুকিয়ে আছে এক অন্য গল্প। কার...
আপনি কি জানেন•৬ মাস আগে