Agamir Somoy E-Paper
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
উপকূলে অল্পনার আশার বীজ
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

যুক্তরাষ্ট্রের চাপ বাড়ায় যুদ্ধের শঙ্কায় কিউবা

সিএনএন
agamir somoy
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০২:০৯
যুক্তরাষ্ট্রের চাপ বাড়ায় যুদ্ধের শঙ্কায় কিউবা

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় সম্ভাব্য সামরিক আগ্রাসনের আশঙ্কায় প্রস্তুতি নিতে শুরু করেছে কিউবা। অর্থনৈতিক সংকট, জ্বালানি অবরোধ ও নতুন নিষেধাজ্ঞার মধ্যে জনগণকে সম্ভাব্য অস্থিরতার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

সম্প্রতি কিউবা সফর করেন সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ। তার এই সফরকে দুই দেশের চলমান উত্তেজনার বড় ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সফরের পরপরই প্রকাশ পায় সাবেক কিউবান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অভিযোগ গঠনের সম্ভাবনার খবর। এতে পরিস্থিতি হয়ে ওঠে আরও উত্তপ্ত।

কিউবার কর্মকর্তাদের আশঙ্কা, রাউল কাস্ত্রোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হলে ভেঙে পড়তে পারে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। একই সঙ্গে বাড়তে পারে সামরিক সংঘাতের ঝুঁকিও।

মে দিবসের অনুষ্ঠানে কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল মন্তব্য করেন, প্রয়োজনে বিপ্লব রক্ষায় জীবন দিতেও প্রস্তুত তারা। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে সাধারণ নাগরিকদের সামরিক প্রশিক্ষণের ছবিও। সেখানে দেখা গেছে পুরোনো সোভিয়েত অস্ত্র ব্যবহার করে মহড়ার দৃশ্য।

কিউবার সামরিক পরিকল্পনায় সরাসরি সেনাবাহিনীর লড়াইয়ের চেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে গেরিলা যুদ্ধের কৌশলকে। একে ‘সমগ্র জনগণের যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছিলেন দেশটির প্রয়াত নেতা ফিদেল কাস্ত্রো।

অন্যদিকে দীর্ঘ অর্থনৈতিক সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ কিউবানরা। যুক্তরাষ্ট্রের তেল অবরোধের কারণে ভয়াবহ আকার নিয়েছে বিদ্যুৎ সংকট। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় নষ্ট হচ্ছে খাবার, হাসপাতালগুলোতে দেখা দিয়েছে ওষুধের সংকট এবং দাম বেড়েছে নিত্যপণ্যের।

হাভানার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে হয়েছে বিক্ষোভও। এক বিক্ষোভকারী বলেছেন, ‘অন্তত শেষ হোক এই কষ্টের। অর্ধেক মানুষ বাঁচলেও যেন শান্তিতে থাকতে পারে তারা।’

বিশ্লেষকদের মতে, কিউবায় সরকার পতনের মতো পরিস্থিতি তৈরি হলে রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে দেশটিতে। কিউবান-আমেরিকান ইতিহাসবিদ অ্যাডা ফেরার বলেছেন, কিউবার ইতিহাসে বড় রাজনৈতিক পরিবর্তনের পর প্রায়ই দেখা গেছে সহিংসতা।

এদিকে কিউবার সিভিল ডিফেন্স বিভাগ জনগণের জন্য প্রকাশ করেছে একটি নির্দেশিকা। সেখানে সম্ভাব্য সামরিক আগ্রাসনের সময় করণীয় সম্পর্কে দেওয়া হয়েছে পরামর্শ। শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত রাখতে বলা হয়েছে নাগরিকদের।

তবে এসব প্রস্তুতিকে বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখছেন না সাধারণ মানুষের একাংশ। হাভানার এক বাসিন্দার অভিযোগ, ‘যুদ্ধের প্রস্তুতি নিতে বলছে তারা, কিন্তু আমাদের তো সবকিছু ফুরিয়ে গেছে আগেই।’

যুক্তরাষ্ট্রকিউবাযুদ্ধের শঙ্কা
    শেয়ার করুন:
    Advertisement
    বৃদ্ধের পায়ের রগ কাটার পর বাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

    বৃদ্ধের পায়ের রগ কাটার পর বাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

    ২২ আগস্ট ২০২৬, ১৬:৪৭

    জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে ইউরোপের উষ্ণতম শহরটির জীবনযাত্রা

    জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে ইউরোপের উষ্ণতম শহরটির জীবনযাত্রা

    ২২ আগস্ট ২০২৬, ১৬:০১

    এক্সিলারেট টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়ল

    এক্সিলারেট টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়ল

    ২২ আগস্ট ২০২৬, ১৪:৫১

    মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

    মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

    ২২ আগস্ট ২০২৬, ১৫:৫৫

    নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর ‘বিস্ফোরক’ অভিযোগ, কড়া জবাব ছাত্রদল নেত্রীর

    নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর ‘বিস্ফোরক’ অভিযোগ, কড়া জবাব ছাত্রদল নেত্রীর

    ২২ আগস্ট ২০২৬, ১৪:৫২

    নবীজি (সা.)-এর হাসিমুখের মুগ্ধতা

    নবীজি (সা.)-এর হাসিমুখের মুগ্ধতা

    ২২ আগস্ট ২০২৬, ১৫:১৮

    ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

    ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

    ২২ আগস্ট ২০২৬, ১৭:১৭

    ৩ ঘণ্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল শুরু

    ৩ ঘণ্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল শুরু

    ২২ আগস্ট ২০২৬, ১৪:১৯

    ৯/১১-এর স্মরণসভায় অবাঞ্ছিত মামদানি, উত্তপ্ত রাজনীতি

    ৯/১১-এর স্মরণসভায় অবাঞ্ছিত মামদানি, উত্তপ্ত রাজনীতি

    ২২ আগস্ট ২০২৬, ১৪:০৬

    সৈকতের বুকে সড়ক!

    সৈকতের বুকে সড়ক!

    ২২ আগস্ট ২০২৬, ১৭:১২

    রশি ছিঁড়ে নিচে পড়ে আহত পাইলট, বিদেশি জাহাজ আটক

    রশি ছিঁড়ে নিচে পড়ে আহত পাইলট, বিদেশি জাহাজ আটক

    ২২ আগস্ট ২০২৬, ১৩:৫১

    আর কত ভাঙলে কূল খুঁজে পাবে ভূতেরদিয়া গ্রামের মানুষ

    আর কত ভাঙলে কূল খুঁজে পাবে ভূতেরদিয়া গ্রামের মানুষ

    ২২ আগস্ট ২০২৬, ১৬:০৩

    নতুন রাষ্ট্রপতিকে স্বাগত ঢাবিতে ছাত্রদলের মিছিল

    নতুন রাষ্ট্রপতিকে স্বাগত ঢাবিতে ছাত্রদলের মিছিল

    ২২ আগস্ট ২০২৬, ১৩:৪৫

    পাঁচজনের মরদেহের অপেক্ষায় বেনাপোলে স্বজনরা

    পাঁচজনের মরদেহের অপেক্ষায় বেনাপোলে স্বজনরা

    ২২ আগস্ট ২০২৬, ১৩:২৭

    উপকূলে অল্পনার আশার বীজ

    উপকূলে অল্পনার আশার বীজ

    ২২ আগস্ট ২০২৬, ০৩:৪৬

    advertiseadvertise