Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

কানাডার দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত এমপি তানভীর শাহনাওয়াজ

আহেমদ জামিল, কানাডা থেকে
agamir somoy
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৫
কানাডার দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত এমপি তানভীর শাহনাওয়াজ

তানভীর শাহনাওয়াজ। ছবি: সংগৃহীত

কানাডার পার্লামেন্টে দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তানভীর শাহনাওয়াজ। টরন্টোর গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা বিচেস-ইস্ট ইয়র্কের উপনির্বাচনে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে জয় পেয়েছেন তিনি। সোমবার অনুষ্ঠিত উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পেছনে ফেলে কানাডার পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন তানভীর।

এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম কানাডার পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন। তানভীরের বিজয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি।

ইলেকশন কানাডার প্রকাশিত ফলাফল অনুযায়ী, তানভীর শাহনাওয়াজ পেয়েছেন ১৭ হাজার ২৫১ ভোট, যা মোট ভোটের ৫৫ দশমিক ৩ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) প্রার্থী শ্যানন ডিভাইন পেয়েছেন ৮ হাজার ১৫৯ ভোট বা ২৬ দশমিক ২ শতাংশ। কনজারভেটিভ পার্টির প্রার্থী জিম সিরবস পেয়েছেন ৪ হাজার ৮৫৭ ভোট বা ১৫ দশমিক ৬ শতাংশ। গ্রিন পার্টির ব্রুস লাইভসি পেয়েছেন ৫৩১ ভোট বা ১ দশমিক ৭ শতাংশ, পিপলস পার্টি অব কানাডার মিশেল লাশাঁস ২৪০ ভোট বা শূন্য দশমিক ৮ শতাংশ এবং কানাডিয়ান ফিউচার পার্টির ক্যামেরন থমাস পেয়েছেন ১৫৭ ভোট বা শূন্য দশমিক ৫ শতাংশ।

আরও পড়ুন

হিমালয়ে বাড়ছে হিমবাহের বন্যার ঝুঁকি, সতর্ক করল জাতিসংঘ

০১ সেপ্টেম্বর ২০২৬

তানভীর শাহনাওয়াজের এই জয় কানাডার মূলধারার রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূতদের অংশগ্রহণের ক্ষেত্রে নতুন মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ফেডারেল পার্লামেন্টে তার অভিষেক কানাডার বাংলাদেশি-কানাডিয়ান সম্প্রদায়ের জন্যও একটি গর্বের মুহূর্ত। একই সঙ্গে দেশটির বহুসাংস্কৃতিক ও বহুজাতিক গণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশি বংশোদ্ভূতদের প্রতিনিধিত্ব আরও বাড়ল।

ক্রিসেন্ট টাউনে জন্ম ও বেড়ে ওঠা তানভীর শাহনাওয়াজ দীর্ঘদিন ধরে টরন্টোর স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে যুক্ত। ইউনিভার্সিটি অব টরন্টো স্কারবরো থেকে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছেন তিনি। প্রায় এক দশক তিনি সাবেক এমপি নাথানিয়েল এরস্কিন-স্মিথের সঙ্গে কাজ করেছেন। এ সময় কনস্টিটুয়েন্সি অফিস ম্যানেজার এবং পরে স্পেশাল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজয় ভাষণে তানভীর শাহনাওয়াজ বলেছেন, জীবনের সবচেয়ে বড় সম্মান নিয়ে তিনি বিচেস-ইস্ট ইয়র্কের প্রতিনিধিত্ব করতে পার্লামেন্টে যাচ্ছেন। প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি, দলের নেতা-কর্মী, ভোটার এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

প্রচারণার সময় যারা ঘরে ঘরে গেছেন, ফোন করেছেন, সভা করেছেন কিংবা নীরবে পাশে থেকেছেন, তাদেরও ধন্যবাদ জানান তানভীর। বিচেস-ইস্ট ইয়র্কের প্রতিটি মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

তানভীরের বিজয়ের খবর ছড়িয়ে পড়ার পর টরন্টোর বাংলাদেশি কমিউনিটিতেও আনন্দের সাড়া পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে নানা পোস্ট দেন কানাডার বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশিরা। ছবি, ভিডিও ও শুভেচ্ছাবার্তায় তাকে অভিনন্দন জানানো হয়।

কানাডাবাংলাদেশি বংশোদ্ভূত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    advertiseadvertise