আগামীর সময়

ইরানের মিনাবের প্রাথমিক বালিকা বিদ্যালয়ে নিহত বেড়ে ১৪৮

ইরানের মিনাবের প্রাথমিক বালিকা বিদ্যালয়ে নিহত বেড়ে ১৪৮

সংগৃহীত ছবি

ইরানের দক্ষিণাঞ্চলের প্রদেশ মিনাবের প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ১৪৮ জনে দাঁড়িয়েছে।


এ ঘটনায় আরো ৯৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।

আজ রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা স্থানীয় এক প্রসিকিউটরের বরাতে এ তথ্য জানায়।

এর আগে গতকাল শনিবার ইরানজুড়ে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।


এর আগে গত বৃহস্পতিবার ওমানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক হয়। বৈঠকে কোনো সমাধান না হওয়ার পর এই হামলার ঘটনা ঘটল।


হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার বেশ কয়েকজন সহযোগী নিহত হয়েছেন।

    শেয়ার করুন: