Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় যুক্তরাষ্ট্র

মোজতবা খামেনিকে নিয়ে ‘খুশি নন’ ট্রাম্প

সিবিএস নিউজ
agamir somoy
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ২২:১৮
মোজতবা খামেনিকে নিয়ে ‘খুশি নন’ ট্রাম্প

সংগৃহীত ছবি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘খুশি নন’ বলে সোমবার জানিয়েছে ফক্স নিউজ।


ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানের উপস্থাপক ব্রায়ান কিলমিড জানিয়েছেন, তিনি রবিবার ফোনে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। এ সময় ট্রাম্প তাকে বলেছেন, মোজজতবা খামেনির ক্ষমতায় আসা নিয়ে তিনি ‘খুশি নন’


ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত সপ্তাহান্তে মুজতবা খামেনিকে নতুন নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি যুদ্ধের প্রথম দিন নিহত হন।


গত সপ্তাহে ট্রাম্প মোজতবাকে ‘দুর্বল’ বলে উল্লেখ করে বলেছিলেন, ইরানের নেতৃত্বে তাকে দেখা ‘গ্রহণযোগ্য’ হবে না। প্রেসিডেন্ট একাধিকবার বলেছেন, ইরানের নতুন নেতৃত্ব অনুমোদনের প্রক্রিয়ায় তিনি জড়িত থাকতে চান।


গত বৃহস্পতিবার অ্যাক্সিওসকে ট্রাম্প বলেছেন, ‘খামেনির ছেলে দুর্বল। নিয়োগের ব্যাপারে আমার জড়িত থাকা দরকার, যেমনটা আমরা ভেনেজুয়েলায় ডেলসি রদ্রিগেজের ক্ষেত্রে করেছি।’


প্রেসিডেন্ট বলেছেন, সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে যদি যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের পর ইরানে এমন একজন নেতা ক্ষমতায় আসে, যে আগের নেতার মতোই খারাপ।


তিনি বলেন, ‘ধরুন আমরা এই পদক্ষেপ নিলাম, তারপর এমন কেউ ক্ষমতায় এলো যে আগের ব্যক্তির মতোই খারাপ, এটা ঘটতে পারে। তাই না? আমরা চাই না এটা ঘটুক। সেটাই সম্ভবত সবচেয়ে খারাপ হবে।’


তিনি উল্লেখ করেন, আপাতত ইরানের নেতার পদটি খুব দীর্ঘস্থায়ী নাও হতে পারে।


মোজতবাকে আনুষ্ঠানিক ভাবে সর্বোচ্চ নেতা ঘোষণার আগে রবিবার এবিসি নিউজকে নতুন নেতা প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, ‘তাকে আমাদের অনুমোদন নিতে হবে। যদি সে আমাদের অনুমোদন না পায়, তাহলে সে বেশিদিন টিকবে না।’



৫৭ বছর বয়সী মোজতবা তার বাবার শাসনামলে পর্দার আড়ালে কাজ করতেন এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

ডোনাল্ড ট্রাম্পবিপন্ন ইরানমোজতবা খামেনি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise