তেলের দাম কমার কৃতিত্ব দাবি ট্রাম্পের
আলজাজিরা

ডোনাল্ড ট্রাম্প- রয়টার্স
ইরানের সঙ্গে অন্তর্বর্তী চুক্তির কারণেই বিশ্ববাজারে তেলের দাম কমেছে। এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বললেন, ‘ইরানের পরমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরুর আগের তুলনায় এখন তেলের দাম কম।’
আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘জ্বালানির দাম দ্রুত কমছে।’
এ সময় নিজের জনপ্রিয়তার কথাও উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, ‘এখন আমার জনপ্রিয়তা সর্বোচ্চ পর্যায়ে।’
সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি ৭৩ ডলার। আর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ছিল ৬৯ ডলার।
এ দুই সূচকের দামই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর আগের তুলনায় প্রায় ১৫ শতাংশ কমেছে।




