Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

এআই কর্মীদের বিপুল আয়ে বাড়ছে সান ফ্রান্সিসকোর বাড়ির দাম

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১০:৫৮
এআই কর্মীদের বিপুল আয়ে বাড়ছে সান ফ্রান্সিসকোর বাড়ির দাম

বর্তমানে সান ফ্রান্সিসকোর আবাসন বাজারে তীব্র প্রতিযোগিতা চলছে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে বাড়ির দাম এখন আকাশচুম্বী। মূলত ওপেনএআই ও অ্যানথ্রোপিকের মতো শীর্ষ প্রতিষ্ঠানের কর্মীদের প্রচুর আয়ের কারণে তৈরি হয়েছে এই পরিস্থিতি। ফ্রান্সিসকোর পরিস্থিতি এখন এমন, আবাসন খাতের বিক্রেতারা নগদ অর্থ ছাড়াই বাড়ি বিক্রি করতে রাজি হচ্ছেন। তারা টাকার বদলে এই এআই প্রতিষ্ঠানগুলোর শেয়ার নিচ্ছেন।

সান ফ্রান্সিসকোর অভিজাত ডাবোস ট্রায়াঙ্গেল এলাকা। সেখানকার এডওয়ার্ডিয়ান আমলের একটি তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট সম্প্রতি প্রায় ৩০ লাখ ডলারে বাজারে ওঠে। চোখ কপালে তোলার মতো দাম হলেও সেটি কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা।

তবে সবচেয়ে চমকপ্রদ কাণ্ড ঘটিয়েছেন ওপেনএআইয়ের এক কর্মী। নগদ কোনো টাকা ছাড়াই শুধু নিজের প্রতিষ্ঠানের শেয়ারের বিনিময়ে বিলাসবহুল এই বাড়িটি কিনে নেওয়ার আগ্রহ দেখিয়েছেন তিনি।

আবাসন খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমানে সান ফ্রান্সিসকোর আবাসন বাজারে এমনই তীব্র প্রতিযোগিতা চলছে।

গত মে মাসের তথ্যানুযায়ী, শহরটিতে একটি বাড়ির গড় বিক্রয়মূল্য রেকর্ড ১৭ লাখ ৬০ হাজার ডলারে ঠেকেছে। যেখানে পুরো যুক্তরাষ্ট্রে বাড়ির গড় দাম প্রায় ৪ লাখ ডলার।

২০২৪ সালের মার্চে সান ফ্রান্সিসকো তার প্রতিদ্বন্দ্বী সিলিকন ভ্যালির সান হোসে শহরকে পেছনে ফেলে আবারও আমেরিকার ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে।

আরও পড়ুন

বিপর্যয়ের শঙ্কা আবাসন খাতে

২৪ জুন ২০২৬

আবাসন তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান রেডফিনের প্রধান ড্যারিল ফেয়ারওয়েদার জানান, ২০২২ সালের শেষের দিকে ওপেনএআই চ্যাটজিপিটি চালু করার পর থেকেই এই অঞ্চলে বিলাসবহুল বাড়ির দাম ব্যাপকভাবে বাড়তে শুরু করে।

‘করোনার সময়ে সান ফ্রান্সিসকোর জনসংখ্যা ও বাড়ির দাম কমে গেলেও বর্তমান এআইয়ের জোয়ারে সেই মন্দাভাব পুরোপুরি কেটে গেছে’, বলছিলেন রেডফিনের প্রধান।

আবাসনখাতে এআই কর্মীদের দাপটের কথা জানিয়ে ড্যারিল ফেয়ারওয়েদার বলেছেন, গত অক্টোবরে ওপেনএআইযের প্রায় ৬০০ জন বর্তমান ও সাবেক কর্মী সম্মিলিতভাবে ৬৬০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন। যেখানে প্রতি জন গড়ে ১ কোটি ১০ লাখ ডলার করে পেয়েছেন।

‘একইভাবে অ্যানথ্রোপিকের কর্মীরাও সম্প্রতি প্রায় ৬০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন। আগামীতে এই প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে শহরটিতে কোটিপতি কর্মীর সংখ্যা আরও বাড়বে। ফলে আবাসন খাতের এই দাম বৃদ্ধি সহজে থামবে না’, যোগ করেন রেডফিনের প্রধান।

তবে অনেকটা ভিন্নমত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এনরিকো মোরেত্তির। এই অধ্যাপক মনে করেন, ‘এআই খাতের এই উত্থান এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। মেটার মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে সম্প্রতি কর্মী ছাঁটাই হয়েছে। সামনে এআই খাত যখন আরও পরিপক্ব হবে, তখন হয়তো কর্মীরা এত বিপুল অঙ্কের বেতন পাবেন না।’

সূত্র : বিবিসি

যুক্তরাষ্ট্রবাড়িএআইসান ফ্রান্সিসকোকেনাবেচা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!