বদলে গেল আমেরিকার পাসপোর্ট

বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ডিসেম্বর থেকে প্রথমবারের মতো অনলাইনে এই পাসপোর্টের আবেদনের প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল করার পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে। 'ফ্লাইট অফ দ্য ঈগল' নামের এই নতুন পাসপোর্টটি ২০২৮ সাল থেকে কার্যকর হবে। এই পাসপোর্টের জন্য আবেদনের প্রক্রিয়াটিকে আমূল আধুনিকীকরণের পরিকল্পনা ঘোষণা করেছে।
২৯ সেপ্টেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের `America.Gov' বিষয়ক এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাসপোর্টের জন্য আবেদনের একটি নতুন প্রক্রিয়া তুলে ধরেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের নাগরিকরা এখন থেকে "পুরোপুরি ঘরে বসেই" এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। পাশাপাশি তিনি একটি "চমৎকার" নতুন মার্কিন পাসপোর্টও প্রদর্শন করেন। এতে পরিচিত নীল রঙের প্রচ্ছদটিই বজায় রাখা হবে। তবে সোনালী রঙের আমেরিকান ঈগলের প্রতীকটি হবে আকারে বড় ও আরও স্পষ্ট।
এই পরিবর্তনগুলো ট্রাম্প প্রশাসনের নতুন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা—চালিত সরকারি সেবা প্ল্যাটফর্ম ‘ America.Gov' এর অংশ। মঙ্গলবার চালু হওয়া এই প্ল্যাটফর্মটিকে একটি "একক ডিজিটাল প্রবেশদ্বার" হিসেবে অভিহিত করা হয়েছে। যার লক্ষ্য হলো সরকারি সেবা পাওয়ার প্রক্রিয়াটিকে আমেরিকানদের জন্য আরও সহজ ও সুবিধাজনক করে তোলা।
তথ্যসূত্র: নিউজউইক



