Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট পদে লড়বেন কি না, জানালেন ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪০
শেয়ার করুন:
পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট পদে লড়বেন কি না, জানালেন ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফাইল ছবি / রয়টার্স

যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন কি না, সে বিষয়ে আগামী বছরের কোনো একসময় সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তিনি তাড়াহুড়ো করছেন না। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেছেন, ‘আমি এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। আগামী বছরের কোনো একসময় এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’ সাক্ষাৎকারের সঞ্চালক লরা ইনগ্রাহাম এ বিষয়ে আরও জানতে চাইলে তিনি বলেন, ‘যখন সিদ্ধান্ত নেব, তখন সেই সিদ্ধান্তের পক্ষে পুরোপুরি কাজ করব।’

বিবিসিকে ভ্যান্সের ঘনিষ্ঠ মহলের কয়েকজন জানিয়েছেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের ফল ২০২৮ সালের নির্বাচন নিয়ে তার সিদ্ধান্ত গ্রহণের সময়সূচিতে কোনো পরিবর্তন আনেনি। তিনি প্রেসিডেন্ট পদে লড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও কয়েক মাস অপেক্ষা করতে পারেন তার ঘনিষ্ঠরা।

২০২৪ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট হিসেবে ভ্যান্সের নাম ঘোষণার পর থেকেই তার হোয়াইট হাউসে যাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে আলোচনা শুরু হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ভাইস প্রেসিডেন্টদের একজন হিসেবে দায়িত্ব নেওয়া ভ্যান্সকে ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (মাগা) আন্দোলনের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হয়।

মধ্যবর্তী নির্বাচনের প্রচারেও ২০২৮ সালে তার প্রেসিডেন্ট পদে লড়ার দাবি উঠেছিল। তবে তখন তিনি রিপাবলিকানদের চলতি নির্বাচনেই মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

আরও পড়ুন

ইরান যুদ্ধ ‘দীর্ঘস্থায়ী হবে না’ বললেন ভ্যান্স, আগ্রাসী মার্কিন নীতির সমালোচনায় তেহরান

১৭ নভেম্বর ২০২৬

ভ্যান্স নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিলে রিপাবলিকান দলের প্রাথমিক বাছাইয়ে এগিয়ে থাকতে পারেন। তবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সিনেটর টেড ক্রুজ, ফ্লোরিডার বিদায়ী গভর্নর রন ডিস্যান্টিস এবং নিউ জার্সির সাবেক গভর্নর ক্রিস ক্রিস্টিসহ আরও কয়েকজন নেতার নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।

ট্রাম্প এখনো জানাননি, ২০২৮ সালের নির্বাচনে কাকে সমর্থন দেবেন। তবে তার সমর্থন মাগা আন্দোলনের ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মধ্যবর্তী নির্বাচনের ফল অবশ্য ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বিভিন্ন নীতি নিয়ে ভোটারদের অসন্তোষও সামনে এনেছে।

নির্বাচনের পর এক পোস্টে ভ্যান্স রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছিলেন। যুদ্ধ শেষ করা ও অর্থনীতিতে মনোযোগ দেওয়াকে ভোটারদের আস্থা ফেরানোর উপায় হিসেবেও তুলে ধরেছিলেন তিনি। তবে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেছেন, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে তার কোনো মতপার্থক্য নেই।

সূত্র : বিবিসি 

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সমার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৮ফক্স নিউজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়