Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

এবার রাউল কাস্ত্রোর বিরুদ্ধে মামলা করতে চায় যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১৫:১৯
এবার রাউল কাস্ত্রোর বিরুদ্ধে মামলা করতে চায় যুক্তরাষ্ট্র

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো- রয়টার্স

কিউবার কমিউনিস্ট সরকারের ওপর চাপ বাড়াতে দেশটির সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৯৪ বছর বয়সী রাউল কাস্ত্রোর (তিনি ফিদেল কাস্ত্রোর ভাই) বিরুদ্ধে সম্ভাব্য এই অভিযোগগুলো ১৯৯৬ সালের একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত। সে সময় কিউবাবিরোধী মানবিক সংস্থা ব্রাদার্স টু দ্য রেসকিউয়ের দুটি বিমান গুলি করে ভূপাতিত করেছিল কিউবা।

এমন এক সময়ে এই পদক্ষেপের কথা সামনে এল যখন কঠোর মার্কিন অবরোধের কারণে কিউবায় প্রায় সব ধরনের জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোর সরকারকে উৎখাত করার পর এবার ট্রাম্প প্রশাসন কিউবাতেও সরকার পরিবর্তনের জন্য মরিয়া।

ফিদেল কাস্ত্রোর পর কিউবার প্রেসিডেন্ট হন রাউল কাস্ত্রো। তাকে এখনো দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। তার বিরুদ্ধে যেকোনো আনুষ্ঠানিক অভিযোগ গঠনের জন্য মার্কিন গ্র্যান্ড জুরির অনুমোদনের প্রয়োজন হবে।

সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল হাভানায় কিউবান কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের কয়েক ঘণ্টার মাথায় এই খবরটি প্রকাশ্যে আসে। ওই বৈঠকে মার্কিন প্রতিনিধি দল কিউবাকে ১০ কোটি ডলারের মানবিক সহায়তার প্রস্তাব দেয়। তবে শর্ত হিসেবে সরকারকে ‘অর্থবহ সংস্কারের’ দিকে যাওয়ার তাগিদ দেওয়া হয়।

উত্তেজনা বৃদ্ধি

রাউল কাস্ত্রোর বিরুদ্ধে মামলা করার এই উদ্যোগ সফল হলে মার্কিন-কিউবা সম্পর্কের চলমান সংকট মোড় নেবে তীব্র উত্তেজনায়। ২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই এই দুই দেশের সম্পর্কের চরম অবনতি ঘটে।

মার্কিন সামরিক বাহিনী মাদুরোকে অপহরণের পর বারবার কিউবার কমিউনিস্ট সরকার উৎখাত করার ইচ্ছা প্রকাশ করেছিলেন ট্রাম্প। সতর্ক করে বলেছিলেন, এবার কিউবার পালা।

প্রেসিডেন্ট ট্রাম্প গত জানুয়ারিতে প্রথম ভেনেজুয়েলা থেকে কিউবায় তহবিল ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দেন। এরপর হাভানাকে তেল সরবরাহকারী যেকোনো দেশের ওপর ভারী শুল্ক আরোপের হুমকি দিয়ে দ্বীপটিতে কার্যত একটি জ্বালানি অবরোধ তৈরি করেন।

তারপর থেকে, ১ কোটি ১০ লাখ মানুষের এই দেশটিতে তীব্র জ্বালানি সংকট ও বিদ্যুৎ বিপর্যয় চলছে। কিউবার জ্বালানি মন্ত্রী ভিসেন্তে দে লা ও লেভি বৃহস্পতিবার সতর্ক করে বলেছেন, দেশে ডিজেল এবং জ্বালানি তেল পুরোপুরি শেষ হয়ে গেছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, একই সঙ্গে মার্কিন কর্মকর্তারা ১৯৯৬ সালের বিমান ভূপাতিত করার ঘটনায় জড়িত ব্যক্তিসহ কিউবান সরকারের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে সম্ভাব্য ফৌজদারি অপরাধের অভিযোগ খতিয়ে দেখছেন। যুক্তরাষ্ট্রের সাউদার্ন ডিস্ট্রিক্ট অব ফ্লোরিডার অ্যাটর্নি অফিস এই প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে।

তথ্যসূত্র: আলজাজিরা

রাউল কাস্ত্রোকিউবাযুক্তরাষ্ট্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, আটক ১

    টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, আটক ১