ডোনাল্ড ট্রাম্প
প্রয়োজনে আবারও ইরানে হামলা চালানো হবে

সংগৃহীত ছবি
প্রয়োজনে আবারও ইরানে হামলা চালানো হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, তেহরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।
আজ মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। বলেছেন, ‘প্রয়োজনে আমাদের আবারও হামলা চালাতে হতে পারে।’
‘ইরান এখন একটি চুক্তি করতে চাইছে। তারা অনুরোধ করছে— যোগ করেন ট্রাম্প। কোনো সমঝোতা না হলে আগামী কয়েকদিনের মধ্যেই নতুন হামলা হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
তার ভাষ্য, আমি বলছি, হয়তো দু-তিন দিনের মধ্যে শুক্র, শনি ও রবিবার কিংবা আগামী সপ্তাহের শুরুর দিকে। সময়টা খুব সীমিত। কারণ আমরা তাদের নতুন করে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিতে পারি না।
তবে সম্ভাব্য হামলা বা কূটনৈতিক আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
এদিকে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ট্রাম্পের বক্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
সূত্র : আলজারিয়া




