Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে ভরাডুবি লেবার পার্টির, চাপে স্টারমার

যুক্তরাজ্য প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১১:১৪
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে ভরাডুবি লেবার পার্টির, চাপে স্টারমার

কিয়ের স্টারমার

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনের প্রাথমিক ফলাফলে বড় ধাক্কা খেয়েছে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের দল লেবার পার্টি। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে ভূমিধস জয়ের দুই বছরেরও কম সময়ের মধ্যে এই ফল স্টারমারের নেতৃত্ব নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

ইংল্যান্ডের মধ্য ও উত্তরাঞ্চলের পুরোনো শিল্প এলাকার লেবার ঘাঁটি এবং লন্ডনের কিছু অংশে কমেছে দলটির সমর্থন। সবচেয়ে বেশি লাভবান হয়েছে নাইজেল ফারাজের ডানপন্থী রিফর্ম ইউকে। ইংল্যান্ডে বড় সাফল্যের পাশাপাশি স্কটল্যান্ড ও ওয়েলসেও অগ্রগতি আশা করছে দলটি।

ব্রিটেনের অন্যতম প্রভাবশালী নির্বাচন বিশেষজ্ঞ জন কার্টিস বলেছেন, ‘লেবারের জন্য চিত্রটি যতটা খারাপ হতে পারে বলে ধারণা করা হয়েছিল, অবস্থা ততটাই কিংবা তার চেয়েও বেশি খারাপ।’

ইংল্যান্ডের ১৩৬টি স্থানীয় কাউন্সিলের পাশাপাশি স্কটল্যান্ড ও ওয়েলসের বিকেন্দ্রীকৃত পার্লামেন্টে ভোট হচ্ছে। ২০২৯ সালের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের আগে এটি জনমতের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

ইংল্যান্ডে প্রায় ২ হাজার ৫০০ কাউন্সিল আসন ধরে রাখার লড়াই করছে লেবার পার্টি। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, দলটি কয়েকটি কাউন্সিলের নিয়ন্ত্রণ হারিয়েছে। রিফর্ম ইউকে পেয়েছে ৩৮০টির বেশি আসন। প্রাথমিক গণনায় লেবার হারিয়েছে ২৪৭টি আসন, কনজারভেটিভরা হারিয়েছে ১২৭টি। স্কটল্যান্ড ও ওয়েলসসহ বেশির ভাগ ফল শুক্রবারের পরে প্রকাশ হওয়ার কথা।

উইগান, বোল্টন, সালফোর্ড ও হ্যালটনের মতো লেবারের পুরোনো ঘাঁটিতে বড় অগ্রগতি পেয়েছে রিফর্ম। হার্টলপুল, টেমসাইড, রেডিচ ও ট্যামওয়ার্থে রিফর্মের উত্থানের মুখে কাউন্সিলের নিয়ন্ত্রণ হারিয়েছে লেবার। গ্রেটার ম্যানচেস্টারের টেমসাইডে প্রায় ৫০ বছরের মধ্যে প্রথমবার নিয়ন্ত্রণ হারালো লেবার। সেখানে তারা যে ১৪টি আসন ধরে রাখার চেষ্টা করছিল, সব কটিই জিতে নেয় রিফর্ম।

লেবার পার্টি ৫০ বছরের বেশি সময় ধরে নিয়ন্ত্রণে রাখা সাবেক খনিশ্রমিক অধ্যুষিত উইগানেও নিজেদের কব্জায় থাকা ২০টি আসনের সব কটিতেই রিফর্মের কাছে হেরেছে। সালফোর্ডে ১৬টির মধ্যে মাত্র ৩টি আসন ধরে রাখতে পেরেছে দলটি।

সালফোর্ডের লেবার এমপি রেবেকা লং-বেইলি ফলাফলকে “মন ভেঙে দেওয়ার মতো” বলে বর্ণনা করেছেন।

নাইজেল ফারাজ বলেছেন, এই ফল ব্রিটিশ রাজনীতিতে ‘সত্যিকারের ঐতিহাসিক পরিবর্তন’ নিয়ে এসেছে এবং জনগণের মন থেকে লেবার পার্টি ‘মুছে যাচ্ছে’। তাঁর দাবি, রিফর্ম ভালো ফল করলে স্টারমার ‘গ্রীষ্মের মাঝামাঝি সময়ের মধ্যেই বিদায়’ নেবেন।

কনজারভেটিভরাও আসন হারিয়েছে। তবে কিছু জায়গায় সাফল্য পেয়েছে তারা। ওয়েস্টমিনস্টার কাউন্সিল লেবারের কাছ থেকে পুনরুদ্ধার করেছে দলটি। ওয়ান্ডসওয়ার্থেও লেবারের কাছ থেকে আসন জিতে তারা আবার সবচেয়ে বড় দল হয়েছে। লিবারেল ডেমোক্র্যাটদের দিনটি ছিল মিশ্র। তারা স্টকপোর্ট ও পোর্টসমাউথের নিয়ন্ত্রণ নিয়েছে, তবে রিফর্মের অগ্রগতির কারণে হাল হারিয়েছে। গ্রিন পার্টি সালফোর্ড, অক্সফোর্ড, সাউদাম্পটন ও এক্সেটারে আসন পেয়েছে এবং লন্ডনের হ্যাকনি ও লুইশামের মতো এলাকায় এগিয়ে রয়েছে।

জরিপ সংস্থা মোর ইন কমনের লুক ট্রাইল বলেন, এই নির্বাচন দীর্ঘদিনের লেবার-কনজারভেটিভ আধিপত্যভিত্তিক ‘প্রচলিত দুই দলের ব্যবস্থার সম্পূর্ণ ভাঙন’ ঘটাতে পারে। লন্ডন স্কুল অব ইকোনমিকসের সরকারবিষয়ক অধ্যাপক টনি ট্রাভার্স বলেন, লেবার এখন ‘ইংল্যান্ডে চার ফ্রন্টে, আর ওয়েলস ও স্কটল্যান্ড মিলিয়ে পাঁচ ফ্রন্টে’ লড়ছে।

শুক্রবার লেবারের বড় ধাক্কার কথা স্বীকার করেন স্টারমার। তিনি বলেছেন, ফলাফল ‘খুবই কঠিন’ এবং এর দায় তিনি নিচ্ছেন।

পশ্চিম লন্ডনের ইলিংয়ের কিংসডাউন মেথডিস্ট চার্চে স্টারমার বলেছেন, ‘এটা ঢেকে রাখার কিছু নেই। আমরা সারা দেশে অসাধারণ লেবার প্রতিনিধিদের হারিয়েছি। তাঁরা নিজেদের কমিউনিটি ও আমাদের দলের জন্য অনেক কিছু দিয়েছেন। এটি কষ্টদায়ক, আর কষ্টদায়ক হওয়াই উচিত। আমি দায় নিচ্ছি।’ ‘ভোটাররা যখন এমন বার্তা দেন, তখন আমাদের ভাবতে হবে এবং সাড়া দিতে হবে’, যোগ করেন তিনি।

তবে পদ ছাড়ার কোনো ইঙ্গিত দেননি স্টারমার। বরং তিনি বলেছেন, পরবর্তী সাধারণ নির্বাচনেও তিনি লেবারকে নেতৃত্ব দিতে চান।

তার ভাষায়, ‘২০২৪ সালের জুলাইয়ে আমরা ভূমিধস জয় পেয়েছিলাম। আমি দলকে সেই জয়ে নেতৃত্ব দিয়েছিলাম। এটি দেশ বদলানোর পাঁচ বছরের ম্যান্ডেট। হ্যাঁ, পরিস্থিতি কঠিন। আন্তর্জাতিক প্রেক্ষাপটও খুব কঠিন। তবে আমাদের আশা জাগাতে হবে এবং মানুষকে বোঝাতে হবে যে পরিস্থিতি ভালো হতে পারে এবং হবে।’

পরবর্তী নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী পদে লড়বেন কি না-সরাসরি এমন প্রশ্নে স্টারমার বলেন, ‘হ্যাঁ। আমাকে পাঁচ বছরের মেয়াদের জন্য নির্বাচিত করা হয়েছে। আমি সেটি শেষ করতে চাই।’ স্টারমারের মিত্ররাও সমর্থন দিয়েছেন তাকে।

যুক্তরাজ্যলেবার পার্টিকিয়ের স্টারমার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    advertiseadvertise