Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

হানিকুইন আনারসে নতুন সম্ভাবনা

  • রাবির গবেষণা
রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০১:৩২
হানিকুইন আনারসে নতুন সম্ভাবনা

হানিকুইন জাতের আনারস নিয়ে চলছে যুগান্তকারী গবেষণা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একটি গবেষণাগারে নীরবে এগিয়ে চলছে সম্ভাবনার এক নতুন গল্প। সেখানে হানিকুইন জাতের আনারস নিয়ে চলছে যুগান্তকারী গবেষণা। লক্ষ্য হলো, বিশুদ্ধ ও রোগমুক্ত চারা উৎপাদন। একই সঙ্গে উত্তরবঙ্গের খরাপ্রবণ এলাকায় বছর জুড়ে আনারস চাষের প্রযুক্তি উদ্ভাবন। এটি সফল হলে কৃষকরা কম খরচে মানসম্মত চারা পাবেন। বাড়বে ফলন ও রপ্তানির সম্ভাবনা।

বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের টিস্যু কালচার ল্যাবরেটরিতে দুই বছর ধরে এ গবেষণা চলছে। নেতৃত্বে রয়েছেন অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক গিয়াস উদ্দিন আহমেদ। তার সঙ্গে আছেন ইউজিসি ফেলোশিপপ্রাপ্ত পিএইচডি গবেষক মাকসুদা পারভীন এবং জেনেটিকস অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের এম এস গবেষক শারমিন সুলতানা।

গবেষকরা আনারসের ক্রাউনের অতি ক্ষুদ্র টিস্যু ব্যবহার করছেন। ক্যালাস ইনডাকশন ও ইনডাইরেক্ট রিজেনারেশন পদ্ধতিতে চারা উৎপাদন চলছে। পরবর্তী ধাপে বায়োরিয়্যাক্টর ও লিকুইড মিডিয়া ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে মাত্র তিন মাসে লক্ষাধিক চারা তৈরি করা যাবে।

অধ্যাপক গিয়াস উদ্দিন আহমেদ জানালেন, প্রচলিত পদ্ধতিতে একটি গাছ থেকে তিন থেকে ২০টি চারা মেলে; কিন্তু নতুন প্রযুক্তিতে ক্রাউনের মাত্র ১ সেন্টিমিটার টিস্যু থেকে এক মাসেই প্রায় ৫০টি চারা উৎপাদন সম্ভব। এসব চারা শতভাগ মাতৃগুণসম্পন্ন ও রোগমুক্ত। পাশাপাশি কোনো রাসায়নিক বা গ্রোথ প্রোমোটর ছাড়াই নিরাপদ আনারস উৎপাদন গবেষণা দলের অন্যতম লক্ষ্য।

রাজশাহীর খরাপ্রবণ আবহাওয়ার কথা মাথায় রেখে গবেষকরা ড্রিপ ইরিগেশন ও স্বয়ংক্রিয় সেচব্যবস্থা উদ্ভাবন করেছেন। এতে পানির অপচয় ও আগাছা কমে। আম, কুল বা পেয়ারা বাগানে সাথী ফসল হিসেবেও এই আনারস চাষ করা যাবে। একবার তৈরি করলে এই সেচ কাঠামো ৫-১০ বছর পর্যন্ত ব্যবহার করা যায়।

গবেষক মাকসুদা পারভীন বলছেন, আনারস একটি বহুমুখী ফসল। এর ফল, পাতা ও কাণ্ড— সবকিছুরই ব্যবহার রয়েছে। হানিকুইন জাত অত্যন্ত মিষ্টি ও সুগন্ধযুক্ত হওয়ায় এ জাতকে গবেষণার জন্য বেছে নেওয়া হয়েছে। টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে একই সঙ্গে অধিকসংখ্যক, রোগমুক্ত, উন্নতমানের এবং একই পরিপক্বতার চারা উৎপাদন সম্ভব হয়েছে। এসব চারা কৃষকের কাছে পৌঁছে দেওয়া গেলে ফলন উল্লেখযোগ্যভাবে বাড়বে।

গবেষক শারমিন সুলতানা বলেছেন, হানিকুইন জাতের আনারসের বাজার চাহিদা অনেক বেশি; কিন্তু একই বয়সের, একই জাতের এবং রোগমুক্ত চারা সহজে পাওয়া যায় না। ফলে কৃষক কাঙ্ক্ষিত ফলন পান না। টিস্যু কালচার প্রযুক্তি সে সংকট দূর করতে পারে।

গবেষকরা আশাবাদী, এই উদ্যোগ সফল হলে কৃষি খাত, কৃষকের আয় বৃদ্ধি ও নিরাপদ ফল উৎপাদনে উন্মোচিত হবে নতুন দিগন্ত।

রাজশাহী বিশ্ববিদ্যালয়রাবিগবেষণাহানিকুইনআনারসচারা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী— ঢাকায় মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

    উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী— ঢাকায় মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    উন্নত কর্মদক্ষতা প্রমাণে ৭৫ নম্বর  পেতে হবে ব্যাংক এমডিদের

    উন্নত কর্মদক্ষতা প্রমাণে ৭৫ নম্বর পেতে হবে ব্যাংক এমডিদের

    ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়ম তদন্ত চেয়ে আইনি নোটিস

    ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়ম তদন্ত চেয়ে আইনি নোটিস