রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাদেশে ‘প্রশাসক’ নামে কোনো পদের অস্তিত্ব নেই। অথচ বিশ্ববিদ্যালয়ের ৯টি গুরুত্বপূর্ণ দপ্তরে ‘প্রশাসক’ হিসেবে দায়িত্ব পালন করছেন বিভিন্ন বিভাগের শিক্ষক। বিধি অনুযায়ী, এসব দপ্তরের দায়িত্ব কর্মকর্তাদের পালন করার কথা থাকলেও দীর্ঘদিন ধরে বসে রয়েছেন শিক্ষকরা। এতে প্রশাসনিক বৈধতা ও কর্মকর্তাদের পেশাগত অধিকার নিয়ে উঠেছে নানা প্রশ্ন। ব্যাহত হচ্ছে পাঠদান, বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর, কেন্দ্রীয় গ্রন্থাগার, ছাপাখানা, বিজ্ঞান কারিগরি কারখানা, পরি...