Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে মারধর, দুঃখ প্রকাশ করল ছাত্রদল

রাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১৫:৪৩
শেয়ার করুন:
রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে মারধর, দুঃখ প্রকাশ করল ছাত্রদল

হল শাখার কমিটির সদস্য দেবজয় সরকার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল শাখার কমিটির সদস্য দেবজয় সরকারকে মারধরের করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

গত বুধবার রাত সোয়া ১১টার দিকে হলের তৃতীয় ব্লকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর দেবজয়ের বিভাগ ও হলের শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন হল প্রশাসন ও ছাত্রদলের নেতাকর্মীরা।

রাতভর উত্তেজনার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত এবং ছাত্রদলের পক্ষ থেকে দুঃখ প্রকাশের মধ্য দিয়ে পরিস্থিতি শান্ত হয়।

মারধরের শিকার দেবজয় সরকার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও সোহরাওয়ার্দী হলের আবাসিক ছাত্র। তিনি হল শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সর্বশেষ কমিটির সদস্য ছিলেন। তবে বিভাগের ফুটবল দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি হল ও বিভাগের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশ নেন তিনি।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত সোয়া ১১টার দিকে শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল জীবনের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল লোহার রড, ক্রিকেটের স্টাম্প ও লাঠিসোঁটা নিয়ে সোহরাওয়ার্দী হলে প্রবেশ করে। এ সময় হল শাখা ছাত্রদলের সহসভাপতি সাব্বির হোসেন কক্ষ থেকে দেবজয়কে ডেকে বের করেন। পরে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে মারধর শুরু করেন। হলের তৃতীয় ব্লক থেকে মারধর করতে করতে হলের ফটকের দিকে নিয়ে যাওয়া হয়। পরে শাখা ছাত্রদলের সহসভাপতি শেখ নূর উদ্দিন আবীরসহ কয়েকজন তাকে হলের গেস্ট রুমে নিয়ে যান। এ খবর ছড়িয়ে পড়লে দেবজয়ের পক্ষে হল ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা সেখানে জড়ো হন।

রাত সোয়া ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আরিফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা। এ সময় হল ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা প্রাধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে ঘটনার বিচার দাবি করেন। তারা ছাত্রদল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে দফায় দফায় প্রাধ্যক্ষের কার্যালয়ের দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে হল প্রশাসন, অর্থনীতি বিভাগের শিক্ষক, শাখা ছাত্রদলের সভাপতি ও শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৩টার দিকে অনুষ্ঠিত বৈঠকে ঘটনার তদন্তে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে ছাত্রদলের পক্ষ থেকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়।

অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থী বললেন, দেবজয় একসময় বাধ্য হয়ে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। তবে তিনি কোনো ধরনের বলপ্রয়োগ কিংবা শিক্ষার্থী নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন না। তিনি বিভাগের ফুটবল দলের অধিনায়ক এবং হলের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় নিয়মিত অংশ নেন। তার ওপর এ ধরনের হামলা ন্যাক্কারজনক।

মারধরের শিকার দেবজয় সরকার বললেন, ‘তখনকার প্রেক্ষাপটে হলে ওঠার জন্য আমি রাজনীতিতে যুক্ত হয়েছিলাম। তবে হলে বৈধ সিট পাওয়ার পর রাজনীতিতে সক্রিয় ছিলাম না। বর্তমানেও আমার রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই। হল ও বিভাগের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে সময় কাটাই। আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে মারধর করা হয়েছে।’

এ বিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহী বললেন, একটি ভুল-বোঝাবুঝি থেকে ঘটনার সূত্রপাত হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। প্রশাসন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এক্ষেত্রে ছাত্রদলের পক্ষ থেকে প্রশাসনকে সহযোগিতা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানালেন, শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে পুরো ঘটনা তদন্ত করবে। বৃহস্পতিবার উপাচার্যের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাবিছাত্রদলছাত্রলীগমারধর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক