Agamir Somoy E-Paper
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রোগীর সেবাই সালমানের নেশা
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

আন্দোলনের পর রাবি স্টেশনে থামছে দুটি আন্তঃনগর ট্রেন

রাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ২৩:৩১
আন্দোলনের পর রাবি স্টেশনে থামছে দুটি আন্তঃনগর ট্রেন

গ্রাফিকস: আগামীর সময়

দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলওয়ে স্টেশনে পরীক্ষামূলকভাবে দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গতকাল শনিবার থেকে ট্রেন দুটি বিশ্ববিদ্যালয় স্টেশনে থামতে শুরু করেছে।

এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান পরিচালন সুপারিনটেনডেন্ট খালিদুন নেছার স্বাক্ষরিত এক দাপ্তরিক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসকের স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

যাত্রাবিরতির জন্য নির্ধারিত ট্রেন দুটি হলো: চিলাহাটি থেকে রাজশাহীগামী ৭৩৪ নম্বর তিতুমীর এক্সপ্রেস এবং খুলনা থেকে রাজশাহীগামী ৭৬১ নম্বর সাগরদাঁড়ী এক্সপ্রেস। মূলত রাতে রাজশাহীতে প্রবেশের সময় ট্রেন দুটি বিশ্ববিদ্যালয় স্টেশনে থামবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২১ জুলাই রাজশাহী বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত এবং ৬ আগস্ট ঢাকার রেলভবনের অনুমোদনের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে বিদ্যমান অবকাঠামোগত সুযোগ-সুবিধা ব্যবহার করেই ট্রেন দুটির যাত্রাবিরতি কার্যকর করা হবে।

আরও পড়ুন

বেশি লাভের প্রলোভনে ২৫ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

২৫ অক্টোবর ২০২৬

তবে ট্রেনে থাকা যাত্রী, স্টেশনে নামা যাত্রী কিংবা দায়িত্ব পালনরত রেল কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা বিঘ্নিত হলে অথবা যাত্রাবিরতির কার্যক্রম আশানুরূপ না হলে যেকোনো সময় এ সিদ্ধান্ত প্রত্যাহার করা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে রাতে স্টেশনে নামার ক্ষেত্রে যাত্রীদের নিজেদের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় স্টেশনে যাতে কোনো বিনা টিকিটের যাত্রী নামতে না পারেন, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। রাতের যাত্রী ও রেলকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

অন্যদিকে, রাতের অন্যান্য ট্রেনের সময়সূচির সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রাজশাহী রেলওয়ে স্টেশন পর্যন্ত শাটল বাস চালুর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ বলেন, ‘পরীক্ষামূলকভাবে দুটি ট্রেনের যাত্রাবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাতে রাজশাহীতে প্রবেশের সময় ট্রেন দুটি বিশ্ববিদ্যালয় স্টেশনে থামবে। তবে পুরো প্রক্রিয়াটি ফলপ্রসূ না হলে এ সুবিধা প্রত্যাহারও করা হতে পারে।’

এর আগে গত ২১ জুলাই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফুরকান আহমেদের ওপর ট্রেনের টিকিট পরীক্ষক (টিটিই) হামলা ও হেনস্তা করেছেন—এমন অভিযোগের প্রতিবাদে চার দফা দাবিতে রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের অন্যতম প্রধান দাবি ছিল বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন পুনরায় সচল করা। ওই আন্দোলনের পর রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রাথমিকভাবে দুটি ট্রেনের যাত্রাবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

রাজশাহী বিশ্ববিদ্যালয়রাবিরাবি স্টেশনআন্তঃনগর ট্রেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    ‘চিরদিন রাখবে মনে এমন সময় কারও নেই’

    ‘চিরদিন রাখবে মনে এমন সময় কারও নেই’

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    টঙ্গীতে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত

    টঙ্গীতে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত

    মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয় : রুমিন ফারহানা

    মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয় : রুমিন ফারহানা

    থানার দেড় কিলোমিটার দূরে ছিনতাই, পুলিশ জানল ফেসবুক দেখে

    থানার দেড় কিলোমিটার দূরে ছিনতাই, পুলিশ জানল ফেসবুক দেখে

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু