Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, মামলা করার আশ্বাস প্রশাসনের

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, মামলা করার আশ্বাস প্রশাসনের

বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিমসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবি: আগামীর সময়

রাতভর উত্তেজনার পর কিছুটা স্বস্তি ফিরেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সেই আশ্বাসে পুরোপুরি থামেনি ক্ষোভ।

আজ সোমবারের মধ্যে হামলায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম। প্রশাসনের এ আশ্বাসের পর রাতের মতো কর্মসূচি থেকে ফিরে গেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।

তবে তাদের দাবি, শুধু মামলা নয়, হামলায় জড়িতদের গ্রেপ্তার করতে হবে। অভিযুক্ত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল করতে হবে। পড়াশোনা শেষ করা অভিযুক্তদের সনদ বাতিলের উদ্যোগ নিতে হবে। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন, এমন অভিযুক্তদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করতে হবে।

গতকাল রবিবার রাতে শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার পর রাতেই উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। হামলার প্রতিবাদে কর্মসূচিতে নামেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। আন্দোলনরত সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের বৈঠক হয়। সেখানে মামলা করার আশ্বাস দেওয়া হলে আপাতত কর্মসূচি স্থগিত করেন তারা।

তবে এ স্থগিতাদেশকে চূড়ান্ত সমাধান হিসেবে দেখছেন না সাংবাদিকরা।

আরও পড়ুন

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ, ৪ সাংবাদিক আহত

০৪ অক্টোবর ২০২৬

তাদের দাবি, সোমবার দুপুর ১২টার মধ্যে হামলায় জড়িতদের গ্রেপ্তার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মামলা করার সিদ্ধান্ত এবং অভিযুক্তদের ছাত্রত্ব বাতিলের বিষয়ে প্রশাসনের সিদ্ধান্ত রাতের মধ্যেই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করার দাবি জানান রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন।

সাংবাদিকদের পক্ষ থেকে তিনি জানিয়েছেন, প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। অর্থাৎ আপাতত কর্মসূচি থেমেছে। ক্ষোভ থামেনি।

বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা/ অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মামুনুর রশীদ, প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, হল প্রভোস্টসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রবিবার রাতে শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। অভিযোগের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিবসহ কয়েকজনের নাম সামনে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে মিছিল নিয়ে শহীদ জিয়াউর রহমান হলের সামনে যান ছাত্রদলের নেতাকর্মীরা। হল সংসদের জিএস আরিফুল ইসলামকে মারধরের উদ্দেশে তারা সেখানে এসেছিলেন বলে অভিযোগ।

তখন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর হাতে রামদা, চাপাতি, হকিস্টিক, পাইপ ও বেসবল ব্যাটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়। খবর পেয়ে প্রক্টর মাহবুবুর রহমান ঘটনাস্থলে গেলে তারা অস্ত্রগুলো লুকিয়ে ফেলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

কয়েকজনের হাতে অস্ত্র দেখতে পেয়ে দৈনিক সমকাল ও আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা ভিডিও করতে এগিয়ে যান। এ সময় সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজুকে লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।

আজকের পত্রিকার প্রতিনিধির মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবানকেও মারধর করা হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রক্টর সাংবাদিকদের হলের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দেন।

এরপর সাংবাদিকদের ওপর হামলার খবর পেয়ে আরও সাংবাদিক ঘটনাস্থলে যান। এ সময় দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল ও আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলামের ওপর হামলা করা হয় বলে অভিযোগ। এতে জাহিদুলের মাথা ফেটে যায়।

আরও পড়ুন

‘কোনো কথাবার্তা ছাড়াই আমাদের ওপর অতর্কিত হামলা হয়’

০৫ অক্টোবর ২০২৬

সাংবাদিকদের রক্ষা করতে এগিয়ে গেলে অন্যদেরও পুঁতে ফেলার হুমকি দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

হামলায় গুরুতর আহত হন চার সাংবাদিক। তারা হলেন— দৈনিক আগামীর সময়ের ক্যাম্পাস প্রতিনিধি জাহিদুল ইসলাম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল ও দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু। এর মধ্যে জাহিদুল ইসলামের মাথায় আঘাত লাগে।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ব্যর্থ হয়েছে।

তিনি বলেছেন, ‘আমরা ব্যর্থ। আমাদের দ্বারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমরা পুলিশকে ফোন দিয়েছি। কিন্তু পুলিশও ভয়ে পালিয়ে গেছে।’

রাবিরাজশাহী বিশ্ববিদ্যালয়সাংবাদিকদের মারধর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা

    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু