Agamir Somoy E-Paper
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রোগীর সেবাই সালমানের নেশা
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টিএসসি

মঞ্চ থেকে আন্দোলনে

জাহিদুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ২০:৩৩
মঞ্চ থেকে আন্দোলনে

সমকাল নাট্যচক্রের ‘হয়তো নয়তো’ নাটকের একটি দৃশ্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাড়ে চার দশকের পুরনো নাট্যদল ‘সমকাল নাট্যচক্র’। তাদের নিয়ে লিখেছেন জাহিদুল ইসলাম

তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হয়েছেন মাইশা মালিহা। সমকাল নাট্যচক্রে যোগদানের ইচ্ছা থাকলেও অভিনয় নিয়ে ছিল নানা দ্বিধা, অনেক প্রশ্ন আর ভীষণ ভীতি। তারপরও যোগ দিলেন দলে। আস্তে আস্তে বদলে গেল তার জীবন। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী বললেন, ‘আগে কারও সামনে দাঁড়িয়ে কথা বলতে সংকোচ হতো। সমকালে যোগ দেওয়ার শুরুতে মহড়ায় সংলাপ বলতে ভয় পেতাম; ভুল হলে কী হবে ভাবতাম। নিয়মিত মহড়া করতে করতে সেই ভয় কেটে গেছে। দলের সিনিয়ররা সহযোগিতা করেছেন, নির্দেশক ভুলগুলো ধরিয়ে দিয়েছেন। এই নাট্যদলে এসে শুধু অভিনয় নয়; অন্যদের সঙ্গে কাজ এবং নিজেকে প্রকাশ করার পাশাপাশি নিজের ওপর  আস্থা রাখার উপায়ও শিখেছি।’ সমকালের সাতটি পথনাটক ও একটি মঞ্চনাটকে অভিনয় করেছেন মালিহা।

১৯৮১ সালের ২৫ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় ‘সমকাল নাট্যচক্র’। মানুষের আশা-আকাঙ্ক্ষাকে নাটকের মধ্য দিয়ে তুলে ধরা এবং শোষিত-বঞ্চিতদের ওপর অন্যায়-নিপীড়নের প্রতিবাদ জানানোর লক্ষ্য ছিল প্রতিষ্ঠার অন্যতম প্রেরণা। শুরু থেকে এর সদস্যরা বিশ্বাস করেন, নাটক মানে শুধু গল্প নয়; যে সমাজের ভেতরে তারা বসবাস করেন, সেটির বিভিন্ন অন্যায় ও অসংগতি মানুষের সামনে তুলে ধরা।

সমকাল নাট্যচক্রের আজীবন উপদেষ্টা ছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক ও দর্শন বিভাগের অধ্যাপক হাসান আজিজুল হক। প্রতিদিন বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলের পুরনো একটি কক্ষের ভেতরে দলটির মহড়া হয়। সেখানে শুধু অভিনয়ের নয়; জীবনের পাঠেরও চর্চা চলে। মহড়ার পাশাপাশি পাঠচক্র, কর্মশালা, বিতর্ক ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে সদস্যরা নাট্যচর্চার নানা দিক সম্পর্কে ধারণা লাভ করেন। পাণ্ডুলিপি পড়া থেকে চরিত্র বিশ্লেষণ, সংলাপ উপস্থাপন থেকে মঞ্চে নিজের অবস্থান তৈরি— সবই এই শিক্ষার অংশ। এর সঙ্গে থাকে গান, আবৃত্তি ও নৃত্যের চর্চা।

শ্যামল ভাদুড়ীর ‘তথাপি সূর্য আসে’ দিয়ে শুরু করে এ পর্যন্ত ৭৩টি নাটক মঞ্চে এনেছে দলটি

সমকাল এ পর্যন্ত ৭৩টি নাটক মঞ্চে এনেছে। প্রথমটি ছিল শ্যামল ভাদুড়ীর ‘তথাপি সূর্য আসে’। এরপর একে একে বাংলা নাট্যসাহিত্যের বেশকিছু গুরুত্বপূর্ণ প্রযোজনা মঞ্চে এনেছে দলটি। মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘ছোটবকুলপুরের যাত্রী’, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’, বিজন ভট্টাচার্যের ‘নবান্ন’ প্রভৃতি আছে এ তালিকায়। নিজেদের মৌলিক প্রযোজনাও করেছে সমকাল নাট্যচক্র। সেগুলোর মধ্যে আছে ‘চক্রব্যূহ’, ‘ক্ষয়’, ‘জোঁক’, ‘তনয়া’, ‘খড়িরাজা’, ‘বহমান’, ‘সেঙ্গেল’, ‘ধস’, ‘অবরুদ্ধ ইতিহাস’, ‘রক্তবীজের বংশধর’ ইত্যাদি। দেশের বিভিন্ন স্থানে এসব নাটকের প্রায় ৫০টি মঞ্চায়ন হয়েছে। রাজশাহীর জেলা শিল্পকলা একাডেমিতে তারা অনেক নাটকের মঞ্চায়ন করেছেন। তাদের একেকটি নাটক একেক সময়ের মানুষের জীবন, সংকট ও স্বপ্নকে মঞ্চে নিয়ে এসেছে।

সমকাল নাট্যচক্রের সভাপতি শিউলি দেবনাথের কাছে এই নাট্যদল শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিক শিক্ষাঙ্গন। তিনি বললেন, ‘সমকালের সঙ্গে যুক্ত হওয়ার পর নাটকের বাইরেও অনেক কিছু শেখার সুযোগ হয়েছে আমার। দেশের বিভিন্ন প্রান্তের গুণী নাট্যব্যক্তিত্ব, সংস্কৃতিকর্মী ও শিল্পীদের সঙ্গে পরিচয়, তাদের কাজ কাছ থেকে দেখা এবং অভিজ্ঞতা শোনার মাধ্যমে শেখার পরিধি বড় হয়েছে।’ জাতীয় পর্যায়ের বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে অংশ নেওয়াকেও অর্জন হিসেবে দেখেন তিনি।

সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জানালেন, সমকালের গল্প শুধু মঞ্চে শেষ হয় না। সংগঠনটির সঙ্গে যুক্ত হয়ে বহু শিক্ষার্থী পরবর্তী সময়ে সাংবাদিকতা, শিক্ষকতা, সংস্কৃতি কিংবা নানা পেশায় নিজেদের জায়গা তৈরি করেছেন। আবার কেউ কেউ নাট্যাঙ্গনেই থেকে গেছেন। শ্রেণিবৈষম্য, মৌলবাদ, সাম্প্রদায়িকতা, কুসংস্কার কিংবা সমাজের নানা অসংগতিকে নাটকের ভাষায় তুলে ধরার চেষ্টা করেছে নাট্যদলটি। তাই তাদের স্লোগান— ‘নাটক শাণিত হচ্ছে, শোষকেরা সাবধান’।

এই নাটকের দল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগ, টিএসসিসি, কাজী নজরুল ইসলাম মিলনায়তনসহ সাংস্কৃতিক পরিসরের বিভিন্ন দাবিতে সক্রিয় ভূমিকা রেখেছে। বিশেষায়িত জ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য নিয়মিত কর্মশালা, পাঠচক্র ও বিতর্ক আয়োজন করে। জাতীয় দিবসগুলোতেও পালন করে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি। অথচ সাড়ে চার দশকের পুরনো সমকাল নাট্যচক্রের মহড়ার জন্য নেই পর্যাপ্ত জায়গা। নাটকের উপকরণ রাখার নিরাপদ স্থান এবং উপযুক্ত পরিবেশেরও রয়েছে অভাব। যে ভবনে তারা নাট্যচর্চা করেন, সেটি দীর্ঘদিন ধরে পড়ে আছে জীর্ণ, স্যাঁতসেঁতে আর অব্যবস্থাপনার মধ্যে। বৃষ্টির মৌসুমে মহড়া শুরুর আগে কখনো কখনো কক্ষের পানি পরিষ্কার করতে হয়। অথচ সেই ঘরেই তৈরি হচ্ছে নতুন নাটকের স্বপ্ন। এ বিষয়ে টিএসসিসির ভারপ্রাপ্ত পরিচালক ড. মোর্শিদা ফেরদৌস বিনতে হাবিব বললেন, ‘বিষয়টি নিয়ে এরই মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি। প্রশাসন জানিয়েছে, টিএসসিসি নির্মাণের যে মাস্টারপ্ল্যান রয়েছে, সেটি দীর্ঘমেয়াদি বলে এর বাস্তবায়নে সময় লাগবে। সেটি বিবেচনায় রেখে মাস্টারপ্ল্যান বাস্তবায়নের আগ পর্যন্ত সংগঠনগুলোর স্বাভাবিক কার্যক্রম চালিয়ে নিতে অন্তর্বর্তীকালীন কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না, সে বিষয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। এ বিষয়ে উপাচার্য আমাকে আশ্বস্ত করেছেন। আমরা আশা করছি, সমকালের মতো সংগঠনগুলোর কার্যক্রম যাতে স্বাভাবিকভাবে চলতে পারে, সে জন্য প্রশাসন ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করবে।’

সমকাল নাট্যচক্ররাবিমঞ্চআন্দোলনটিএসসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    ‘চিরদিন রাখবে মনে এমন সময় কারও নেই’

    ‘চিরদিন রাখবে মনে এমন সময় কারও নেই’

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    টঙ্গীতে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত

    টঙ্গীতে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত

    মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয় : রুমিন ফারহানা

    মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয় : রুমিন ফারহানা

    থানার দেড় কিলোমিটার দূরে ছিনতাই, পুলিশ জানল ফেসবুক দেখে

    থানার দেড় কিলোমিটার দূরে ছিনতাই, পুলিশ জানল ফেসবুক দেখে

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু