Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

স্পেনকে সমর্থন করবে না কট্টর কাতালানরা!

রফিকুল বাহার
রফিকুল বাহার
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৩:২৯
স্পেনকে সমর্থন করবে না কট্টর কাতালানরা!

বিশ্বকাপ ফুটবল ফাইনালে আপনার দেশ প্রতিদ্বন্দ্বিতা করছে। কিন্তু আপনি নিজের দেশকে সমর্থন করছেন না! সমর্থন করছেন আপনার দেশের বিপক্ষে যারা খেলছে তাদের। এও কি হয়? অবিশ্বাস্য হলেও সত্যি, স্পেনের কাতালান অঞ্চলের অসংখ্য ফুটবলপ্রেমী আজকের ফাইনালে সমর্থন করবে না নিজেদের দেশকে।

কাতালোনিয়ার নিজেদের ভাষা, ইতিহাস, সংস্কৃতি রয়েছে। তারা নিজেদের প্রথমে ভাবে ‘কাতালান’ পরে ‘স্প্যানিশ’ মনে করে। নিউ ইয়র্ক টাইমসের লাইয়া সারভেলো হেরেরো ‘বিশ্বকাপে স্পেনের জন্য বার্সেলোনার কাতালান সমর্থকদের সমর্থন আছে কি’ শিরোনামে একটি লেখা লেখেন। সেখানে লেখক তুলে ধরেন কাতালোনিয়ানদের স্পেনকে সমর্থন না করার সব আবেগ ও যুক্তি।

তিনি লিখেছেন, ‘প্রায় ৬০ লাখ মানুষ বাস করে কাতালোনিয়ায়, কিন্তু এই অঞ্চলের একটি উল্লেখযোগ্য অংশ এই বিশ্বকাপে তাদের নিজের দেশ স্পেনকে সমর্থন করছে না। বাইরের লোকদের কাছে এটা পরস্পরবিরোধী মনে হতে পারে। স্পেন এই টুর্নামেন্টে যে ২৬ জন খেলোয়াড়কে নিয়ে গেছে, তাদের মধ্যে ৯ জন কাতালোনিয়ায় জন্মগ্রহণ করেছেন। তবু কাতালান ফুটবল অনুরাগীদের একটি অংশ এই টুর্নামেন্টে অন্য দলকেই বেশি অনুসরণ করতে চায়। লিওনেল মেসির সঙ্গে বার্সার সম্পর্কের কারণে আর্জেন্টিনা একটি জনপ্রিয় দল তাদের কাছে।’

দক্ষিণ-পশ্চিম ইউরোপের দেশ স্পেনের উত্তর-পূর্বাঞ্চলে কাতালোনিয়ার অবস্থান। প্রচুর অভিবাসী থাকেন সেখানে। মজার ব্যাপার হলো, তাদের মধ্যে কয়েক হাজার বাংলাদেশির একটি শক্তিশালী কমিউনিটি রয়েছে। এই প্রতিবেদন লেখার সময় সুদূর বার্সেলোনা শহরে যোগাযোগ করা হয় বাংলাদেশের ফেনী জেলার অধিবাসী তৌহিদ আকতার হোসেন আরমানের সঙ্গে। তিনি সেখানে ১৯ বছর ধরে ব্যবসা করছেন। পরিবার নিয়ে তার স্থায়ী বসবাস। তিনি জানালেন কাতালোনিয়ানদের অদ্ভুত আচরণের কথা, ‘স্পেন-ফ্রান্সের সেমিফাইনাল খেলা দেখার সময় আমরা বিদেশিরা সবাই স্পেন। কিন্তু কট্টর কাতালানরা স্পেন হারলেই উৎসবে মেতে উঠবে— এমনই আচরণ করছিল খেলার সময়। তাদের একটি বড় বৈশিষ্ট্য হলো দল বেঁধে সবাই ক্যাফে, পাব ও বড় স্ক্রিনে খেলা দেখতে পছন্দ করে। নিজের দেশ স্পেনকে বাদ দিয়ে তারা ফ্রান্সের পক্ষেই উল্লাস করছিল। আবার বার্সেলোনার খেলা হলে তারা সবাই বার্সার পক্ষেই থাকে।’

কট্টর কাতালোনিয়ানদের বিশ্বকাপ ফুটবলে স্পেনকে সমর্থন না করার মূল কারণ হচ্ছে তাদের আলাদা জাতীয়তাবাদী চেতনা, রাজনৈতিকভাবে স্বাধীন হওয়ার দীর্ঘ আন্দোলন, স্পেনের কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঐতিহাসিক দ্বন্দ্ব। এরপর ২০১৭ সালে কাতালোনিয়ার স্বাধীনতা গণভোটের সময় স্পেনের পুলিশের হামলা এ দূরত্বের আগুনে ঘি ঢেলে দেয়।

তীব্র ক্ষোভের আরও একটি কারণ আছে। স্কটল্যান্ড বা ওয়েলসের মতো কাতালোনিয়ার নিজস্ব ফুটবল দল থাকলেও ফিফা ও ওয়েফার স্বীকৃতি না থাকায় বিশ্বকাপ খেলতে পারে না। বাধ্য হয়ে কাতালান খেলোয়াড়দের স্পেনের হয়ে খেলতে হয়। এটিই অনেক সমর্থক মেনে নিতে পারে না।

কাতালানবিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন