বিশ্বকাপ ফুটবল ফাইনালে আপনার দেশ প্রতিদ্বন্দ্বিতা করছে। কিন্তু আপনি নিজের দেশকে
সমর্থন করছেন না! সমর্থন করছেন আপনার দেশের বিপক্ষে যারা খেলছে তাদের। এও কি হয়? অবিশ্বাস্য
হলেও সত্যি, স্পেনের কাতালান অঞ্চলের অসংখ্য ফুটবলপ্রেমী আজকের ফাইনালে সমর্থন করবে
না নিজেদের দেশকে।
কাতালোনিয়ার নিজেদের ভাষা, ইতিহাস, সংস্কৃতি রয়েছে। তারা নিজেদের প্রথমে ভাবে
‘কাতালান’ পরে ‘স্প্যানিশ’ মনে করে। নিউ ইয়র্ক টাইমসের লাইয়া সারভেলো হেরেরো ‘বিশ্বকাপে
স্পেনের জন্য বার্সেলোনার কাতালান সমর্থকদের সমর্থন আছে কি’ শির...