পদত্যাগ করেছেন ব্রিটেনের ৮০তম প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। গত সোমবার লন্ডন সময় বেলা ১১টায় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এর পরেই আলোচনা হচ্ছে, কে হবেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন অ্যান্ডি বার্নহ্যাম। বলা হচ্ছে, স্টারমারের উত্তরসূরি হওয়ার বার্নহ্যামের জন্য এখন সময়ের অপেক্ষা। কোন ধরনের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন মেকারফিল্ডের নবনির্ব...