Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

আমাদের জীবনের সেরা দিন

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৩:৪৮
আমাদের জীবনের সেরা দিন

স্পেনের অধিনায়ক রোদ্রি

গত ২২ জুন ৩০ বছরে পা দিয়েছেন স্পেনের অধিনায়ক রোদ্রি। বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট মাথায় তোলার জন্য এটিই যেন আদর্শ সময়। এই স্বপ্নই দেখে এসেছেন এতদিন, যা এখন বাস্তবে রূপ দেওয়ার পালা। ফাইনালের আগে তিনি বিশেষ সাক্ষাৎকার দিলেন স্প্যানিশ  দৈনিক ‘এএস’কে। তুলে ধরা হলো এর চুম্বক অংশ

প্রশ্ন: কিংবদন্তিদের ট্রফি উঁচিয়ে ধরার সেইসব ঐতিহাসিক ছবি— পেলে, ম্যারাডোনা, ক্যাসিয়াস, মেসি... এই মুহূর্তে আপনার মনে কী চলছে?

রোদ্রি: আমাদের সামনে খুব কঠিন এক প্রতিপক্ষ, যারা ভালোই জানে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া কেমন অনুভূতি। আমরা ধৈর্য নিয়ে এগিয়ে চলেছি। কারণ আমরা জানি এটি আমাদের জীবনের সবচেয়ে বড় ম্যাচ। আমি ছেলেদের বলেছি, আমাদের হারার ভয়ের চেয়ে জেতার জেদটা অনেক বেশি থাকতে হবে।

প্রশ্ন: সেমিফাইনাল জয়ের পর ড্রেসিংরুমে ঢোকার সময় আপনার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। আপনি বলছিলেন, ‘ওহ মাই গড, ওহ মাই গড।’

রোদ্রি: (হেসে) আমি বিস্ময় নিয়ে ভাবছিলাম, এটি স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল। আমি ভাবছিলাম দলটি কীভাবে ধাপে ধাপে বড় হয়েছে আর ফ্রান্স, পর্তুগাল ও বেলজিয়ামের মতো দলগুলোকে হারিয়েছে। এখনো একটি ধাপ বাকি, তবে ফাইনালে উঠে আমি ভীষণ খুশি ও রোমাঞ্চিত।

প্রশ্ন: ২০২৬ সালের লামিন ইয়ামাল কি আজ সেই জায়গায় আছে, যেখানে আপনি ভেবেছিলেন সে থাকবে?

রোদ্রি: ইয়ামাল অভাবনীয়ভাবে নিজেকে উন্নত করেছে, আর মাত্র ১৯ বছর বয়সেই প্রথম বিশ্বকাপ সে অনেক উঁচু মানের খেলা উপহার দিচ্ছে। তার উন্নতির এখনো অনেক জায়গা আছে, তবে বল ছাড়া মাঠে তার অবদান, দলের জন্য তার আত্মত্যাগ এবং নির্দিষ্ট পরিস্থিতিতে দলকে সাহায্য করার যে বোধ, তা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি ছিল তার সেরা খেলা। সে জাদুকরী কোনো মুহূর্ত তৈরি করে ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে। সবকিছুর ঊর্ধ্বে আমি আশা করি তার গোল, এটি ছাড়াও তার খেলা দেখে আমি মুগ্ধ।

আর্জেন্টিনা অনেক বেশি দলগতভাবে খেলে, বল পজেশন ধরে রাখে, অত্যন্ত আক্রমণাত্মক এবং ক্যারিশম্যাটিক... সম্পূর্ণ আলাদা। আমাদের নিজেদের শক্তি দিয়ে কীভাবে তাদের আঘাত করা যায়, তা বুঝতে হবে

প্রশ্ন: আপনারা ফ্রান্সকে ম্যাচ থেকে ছিটকে দিতে পেরেছিলেন, কিন্তু আর্জেন্টিনা সম্পূর্ণ আলাদা দল। আপনি কেমন ম্যাচের আশা করছেন?

রোদ্রি: একেকটি প্রতিপক্ষকে একেকভাব সামলাতে হয়। ফ্রান্সের আক্রমণাত্মক শক্তি বেশি, তারা ট্রানজিশনের ওপর বেশি নির্ভর করে। অন্যদিকে আর্জেন্টিনা অনেক বেশি দলগতভাবে খেলে, বল পজেশন ধরে রাখে, অত্যন্ত আক্রমণাত্মক এবং ক্যারিশম্যাটিক... সম্পূর্ণ আলাদা। আমাদের নিজেদের শক্তি দিয়ে কীভাবে তাদের আঘাত করা যায়, তা বুঝতে হবে। এটি মাথায় রাখতে হবে যে, তাদের দলে এমন অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে, যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই জিততে হলে আমাদের আক্রমণ ও রক্ষণ— দুইখানেই নিখুঁত ম্যাচ খেলতে হবে।

প্রশ্ন: আর্জেন্টিনায় আছেন একজন মেসি, তাকে কীভাবে আটকাবেন? তাকে কি বক্স থেকে দূরে রাখতে হবে, নাকি পুরোপুরি বোতলবন্দি করতে হবে?

রোদ্রি: একজন খেলোয়াড় হিসেবে মেসি কী এবং আর্জেন্টিনার জন্য তার অর্থ কী, তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। আমার চোখে মেসিই সর্বকালের সেরা। সবার আগে তাকে বক্স থেকে দূরে রাখতে হবে। এরপর যখন আমাদের রক্ষণভাগ সামলাতে হবে, তখন আরও কাছাকাছি থাকতে হবে মেসির। পাশাপাশি আরও বেশি আগ্রাসী হতে হবে। হয়তো খুব বেশি নিচে নেমে ডিফেন্ড করা যাবে না। আমরা এমন একটি দল, যারা প্রতিপক্ষকে চেপে ধরে পেছনে খেলতে বাধ্য করি। আর আমার মনে হয়, ফাইনালের চাবিকাঠি এটাই। তবে মেসির বিপক্ষে সবসময়ই সতর্ক থাকতে হবে।

প্রশ্ন: গত ১০ বা ১৫ বছরে আপনিই এমন একজন খেলোয়াড়, যিনি মেসির কাছ থেকে এক প্রকার ‘ব্যালন ডি’অর’ ছিনিয়ে নিয়েছেন।

রোদ্রি: আমি তার কাছ থেকে কিছুই ছিনিয়ে নিইনি... মেসি নিজেই নিজের পরিচয়। তবে ব্যক্তিগত অর্জনের বাইরে তার ক্যারিয়ারই সব কথা বলে।

স্প্যানিশ অধিনায়ক রোদ্রিরোদ্রিগো দে পোলসাক্ষাৎকার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬

    advertiseadvertise