গত ২২ জুন ৩০ বছরে পা দিয়েছেন স্পেনের অধিনায়ক রোদ্রি। বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট মাথায়
তোলার জন্য এটিই যেন আদর্শ সময়।
এই স্বপ্নই দেখে এসেছেন এতদিন, যা এখন বাস্তবে রূপ দেওয়ার পালা। ফাইনালের আগে তিনি
বিশেষ সাক্ষাৎকার দিলেন স্প্যানিশ দৈনিক ‘এএস’কে। তুলে ধরা হলো এর চুম্বক অংশ
প্রশ্ন: কিংবদন্তিদের ট্রফি উঁচিয়ে ধরার সেইসব ঐতিহাসিক ছবি— পেলে, ম্যারাডোনা,
ক্যাসিয়াস, মেসি... এই মুহূর্তে আপনার মনে কী চলছে?
রোদ্রি: আমাদের সামনে খুব কঠিন এক প্রতিপক্ষ, যারা ভালোই জানে বিশ্ব চ্যাম্পিয়ন
হওয়...