Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

কিয়েভে রাশিয়ার নজিরবিহীন ব্যালিস্টিক হামলার দাবি ইউক্রেনের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১৫:০৭
কিয়েভে রাশিয়ার নজিরবিহীন ব্যালিস্টিক হামলার দাবি ইউক্রেনের

ছবি: রয়টার্স

ইউক্রেনের রাজধানী কিয়েভে যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এমনটাই দাবি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহার। রবিবার ভোররাতের কয়েক ঘণ্টাব্যাপী এই হামলায় অন্তত একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

ইউক্রেনের জাতীয় পুলিশ জানিয়েছে, রাজধানীর অন্তত ছয়টি জেলায় হামলা চালানো হয়েছে।

যুদ্ধের পঞ্চম বছরে এসে ইউক্রেন একদিকে প্রায় প্রতিদিনের রুশ হামলার মুখে পড়ছে, অন্যদিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সবচেয়ে কার্যকর প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ঘাটতিরও মুখোমুখি।

এদিকে প্রতিরক্ষামন্ত্রীকে মন্ত্রিসভার রদবদলের অংশ হিসেবে সরিয়ে দেওয়ায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভ্যন্তরীণ চাপেও রয়েছেন। তার এই সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ হয়েছে এবং ইউক্রেনীয় সেনাদের অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। সমালোচকদের কেউ কেউ বলছেন, যুদ্ধক্ষেত্রে ইউক্রেন যখন কিছুটা গতি পাচ্ছিল, ঠিক তখন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ছিল জেলেনস্কির প্রেসিডেন্সির সবচেয়ে বড় ভুল।

রবিবারের হামলায় কিয়েভজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন, অফিস, শিল্পকারখানা, ছাত্রাবাস এবং বিভিন্ন যানবাহন। ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, স্বিয়াতোশিনস্কি জেলায় আগুনে পুড়ে যাওয়া একটি বাড়ি থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে। শেভচেঙ্কিভস্কি জেলায় জ্বলতে থাকা তিনতলা ভবন থেকেও বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। একটি অনাবাসিক ভবনের আগুনও নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া সোলোমিয়ানস্কি, দেসনিয়ানস্কি ও দনিপ্রো জেলাতেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এই হামলাকে ‘ইউক্রেনের রাজধানীর ওপর একটি নৃশংস সন্ত্রাসী হামলা’ উল্লেখ করে বলেছেন, ‘এই সন্ত্রাস বন্ধ করতে মস্কোর ওপরচ চাপ সৃষ্টি করা প্রয়োজন।’

জাপোরিঝঝিয়া অঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনে রুশ ড্রোন আঘাত হানলে ট্রেনটির চালক নিহত হন বলে জানিয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে কর্তৃপক্ষ। তারা আগুনে পুড়ে যাওয়া রেলকোচের ছবিও প্রকাশ করেছে।

জুলাই মাসে রাশিয়া একাধিকবার কিয়েভে বড় ধরনের হামলা চালিয়েছে। এর মধ্যে অন্তত সাত দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যখন ইউক্রেনের কাছে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের তীব্র সংকট রয়েছে।

ভাষান্তর: ইরফান রহমান

ইউক্রেন যুদ্ধরুধ হামলাকিয়েভ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর