ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। হামলায় শহরের একাধিক অ্যাপার্টমেন্ট ব্লক ও অন্যান্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শহরটির সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো। খবর রয়টার্সের। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেছেন, রাতভর গোলাবর্ষণে বিধ্বস্ত ভবনগুলো থেকে বাসিন্দাদের বের করে আনছেন উদ্ধারকারীরা।তাকাচেঙ্কো জানিয়েছেন, ঐতিহাসিক পোডিলস্কি জেলাতেই চারটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, সেখানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত একটি ভবন থেকে...