Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

ইউক্রেনে রাতভর রাশিয়ার ব্যাপক হামলায় নিহত অন্তত ৯

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৯:৩৯
ইউক্রেনে রাতভর রাশিয়ার ব্যাপক হামলায় নিহত অন্তত ৯

রুশ হামলার পর কিয়েভের একেবারে কেন্দ্র থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে। ছবি : সংগৃহীত

ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার রাতভর চালানো বড় ধরনের হামলায় অন্তত নয়জন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

মঙ্গলবার ভোররাতে রুশ হামলায় ইউক্রেনের দনিপ্রোতে চারজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। এছাড়া রাজধানী কিয়েভেও একজন নিহত এবং অন্তত ২৯ জন আহত হয়েছেন। ইউক্রেনের বেশিরভাগ অংশ জুড়ে বিমান হামলার সতর্কতা জারি ছিল।

কিয়েভের একেবারে কেন্দ্র থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে। হামলার সময় রাজধানীর হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতে দেখা গেছে।

গত মাসে ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলের একটি ছাত্রাবাসে ড্রোন হামলায় ২১ জন নিহত হওয়ার জবাবে মস্কো গত সপ্তাহে ইউক্রেনের ওপর ‘পরিকল্পিত হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জনগণকে আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছেন। কিয়েভের নগর সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো বলেছেন, শত্রুপক্ষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে।

ক্লিচকো বলেছেন, দুটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভোররাতে কিয়েভে রুশ হামলা শুরু হলে এক ডজনেরও বেশি বিকট বিস্ফোরণ ও ড্রোনের শব্দ শোনা যাচ্ছিল।

শহরজুড়ে বিদ্যুৎ বিভ্রাট ও অগ্নিকাণ্ডের খবরও পাওয়া গেছে এবং ক্ষয়ক্ষতির ব্যাপকতা এখনও স্পষ্ট নয়।

জাপোরিঝিয়াতে একটি শিল্প স্থাপনাতেও হামলা হয়েছে।

সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্ভাব্য ব্যাপক রুশ হামলার বিষয়ে সতর্কবার্তা পুনর্ব্যক্ত করার এবং বাসিন্দাদের বিমান হামলার সতর্কবার্তার প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানানোর পরেই এই হামলাগুলো ঘটল।

জেলেনস্কি তার রাতের ভিডিও ভাষণে বলেছিলেন, রুশ হামলা সংক্রান্ত গোয়েন্দা সতর্কতা এখনও কার্যকর রয়েছে। একটি বড় ধরনের হামলা সম্ভব, তারা তার প্রস্তুতিও নিয়েছে।

সূত্র: বিবিসি 

ইউক্রেন যুদ্ধরাশিয়া-ইউক্রেন যুদ্ধকিয়েভ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর