Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

হায়দরাবাদে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১৫:১০
হায়দরাবাদে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’

হায়দরাবাদে মার্কিন কনস্যুলেটের পাশের সড়কের নামকরণ করা হলো ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’

হায়দরাবাদের একটি গুরুত্বপূর্ণ সড়কের নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’। তেলেঙ্গানা সরকারের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে উন্মোচন করা হয় নতুন এই নামফলক। ভারত ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ট সম্পর্কের প্রতীক হিসেবেই নেওয়া হয়েছে এ উদ্যোগ।

উদ্বোধনী অনুষ্ঠানে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গর এবং তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী ভট্টি বিক্রমার্কা যৌথভাবে সড়কের নামফলক উন্মোচন করেন।

২০২৫ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত ‘তেলেঙ্গানা রাইজিং সামিটে’ প্রথম এ সড়কের নামকরণের ঘোষণা দেন মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি।

নামফলক উন্মোচনের সময় উপমুখ্যমন্ত্রী ভট্টি বিক্রমার্কা বলেছেন, হায়দরাবাদের মানুষের কাছে যুক্তরাষ্ট্র শুধু মানচিত্রের একটি দেশ নয়। সেখানে কারও ছেলে বোস্টনে, কারও মেয়ে নিউ জার্সিতে, কারও বন্ধু সিয়াটলে কিংবা কারও প্রতিষ্ঠিত ব্যবসা রয়েছে অস্টিনে।

তার ভাষ্য, তেলেঙ্গানা ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক শুধু দুই সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি গভীরভাবে গড়ে উঠেছে শিক্ষার্থী, পেশাজীবী, উদ্যোক্তা ও পরিবারের মধ্যেও।

হায়দরাবাদের দীর্ঘদিনের প্রযুক্তিগত সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেছেন, ১৯৯০-এর দশকে মাইক্রোসফটকে বিনিয়োগে আকৃষ্ট করা থেকে শুরু করে সত্য নাদেলার মতো বৈশ্বিক প্রযুক্তি নেতার জন্ম দিয়েছে এই শহর।

আরও পড়ুন

১৯৪ বছর বয়সী কচ্ছপের সঙ্গে দেখা হবে মোদির

২৭ জুন ২০২৬

তার ভাষ্য, এখন এই সম্পর্ক শুধু সফটওয়্যার খাতেই সীমাবদ্ধ নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা, জীবনবিজ্ঞান, নবায়নযোগ্য জ্বালানি, ভ্যাকসিন, মহাকাশ প্রযুক্তি ও উন্নত উৎপাদনশিল্পেও দুই পক্ষ একসঙ্গে কাজ করছে। এটি এখন আর শুধু আউটসোর্সিংয়ের সম্পর্ক নয়, বরং যৌথ উদ্ভাবনের অংশীদারত্ব।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ফ্রিডম ২৫০’ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রদূত সার্জিও গর। তিনি বলেছেন, ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন নতুন কৌশলগত গভীরতায় পৌঁছেছে।

তার ভাষ্য, পারস্পরিক আস্থাই দুই দেশের সম্পর্কের ভিত্তি। সেই আস্থার ওপর দাঁড়িয়ে বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, ওষুধশিল্প, মহাকাশ গবেষণা ও বিনিয়োগসহ নতুন সুযোগ তৈরি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে।

সার্জিও গর জানিয়েছেন, বৈশ্বিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে ওয়াশিংটন ও নয়াদিল্লি একসঙ্গে কাজ করছে। ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দুই দেশের সম্পর্ক নতুন গতি পেয়েছে বলেও মন্তব্য করেন।

উপমুখ্যমন্ত্রী ভট্টি বিক্রমার্কা বলেছেন, যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক স্থাপনার পাশের এই সড়কের নামকরণ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়।

তিনি আশা প্রকাশ করেন, এই সড়ক শিক্ষার্থী, বিজ্ঞানী, উদ্যোক্তা, বিনিয়োগকারী, কূটনীতিক, পরিবার ও স্বপ্নবাজ মানুষের নতুন নতুন যাত্রার প্রতীক হয়ে থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হায়দরাবাদে যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল লরা উইলিয়ামস, তেলেঙ্গানা সরকারের মন্ত্রিসভার সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতারা এবং কূটনৈতিক সম্প্রদায়ের প্রতিনিধিরা।

সূত্র: এনডিটিভি

ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউসড়কভারতযুক্তরাষ্ট্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন