Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

শেখ আহমেদ বিন রাশিদের মৃত্যুতে দুবাইয়ে ১০ দিনের রাষ্ট্রীয় শোক

এসএম শাফায়েত, ইউএই প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৪
শেখ আহমেদ বিন রাশিদের মৃত্যুতে দুবাইয়ে ১০ দিনের রাষ্ট্রীয় শোক

দুবাইয়ের শাসক পরিবারের অন্যতম জ্যেষ্ঠ সদস্য শেখ আহমেদ বিন রাশিদ আল মাকতুম আর নেই। সোমবার ৭৬ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে দুবাইয়ে ১০ দিনের সরকারি শোক ঘোষণা করা হয়েছে। এ সময় সরকারি ভবনগুলোতে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

দুবাইয়ের শাসকের দপ্তর এক বিবৃতিতে শেখ আহমেদের মৃত্যুর খবর জানায়। তিনি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের ভাই।

শেখ আহমেদ ছিলেন প্রয়াত শেখ রাশিদ বিন সাঈদ আল মাকতুমের সন্তান। শেখ রাশিদ ১৯৫৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দুবাই শাসন করেন। তার সময়ে দুবাইয়ের আধুনিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তিগুলো গড়ে ওঠে।

দীর্ঘ কর্মজীবনে শেখ আহমেদ দুবাইয়ের নিরাপত্তা, ক্রীড়া ও ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন। তিনি দুবাই পুলিশ ও পাবলিক সিকিউরিটির ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন। ব্যবসায়িক ক্ষেত্রেও তার ভূমিকা ছিল। এআরএম হোল্ডিংয়ের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আল ওয়াসল স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন তিনি।

দুবাইয়ের ঘোড়দৌড়ের জগতেও শেখ আহমেদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। জেবেল আলি রেসকোর্সের প্রতিষ্ঠার সঙ্গে তার নাম জড়িয়ে আছে। ১৯৯১ সালে সেখানে প্রথম রেসিং মৌসুম শুরু হয়। জেবেল আলি স্টেবলসের সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি।

ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি তার ভাইয়ের জন্য আল্লাহর রহমত কামনা করেন এবং তাকে স্মরণ করেন।

শেখ আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানও। একই সঙ্গে দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম তার চাচার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

দুবাইয়ের শাসকের দপ্তরের ঘোষণায় বলা হয়েছে, সোমবার থেকে শুরু হওয়া ১০ দিনের শোক চলাকালে সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

শেখ আহমেদ বিন রাশিদ আল মাকতুমের মৃত্যুতে দুবাইয়ের শাসক পরিবার ও আমিরাতজুড়ে নেমে এসেছে শোকের আবহ।

শেখ আহমেদ বিন রাশিদরাষ্ট্রীয় শোকদুবাই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি