রাতের অন্ধকার হোক বা শহরের আড়াল, ট্যাংকারে করে বর্জ্যপানি এনে যেখানে-সেখানে ফেলে চলে যাওয়ার সুযোগ আর মিলছে না দুবাইয়ে। অনুমোদিত স্থানের বাইরে অবৈধভাবে বর্জ্যপানি ফেলার সময় একাধিক ট্যাংকারকে হাতেনাতে ধরেছে দুবাই মিউনিসিপ্যালিটি। সোমবার এসব গাড়ি জব্দের পাশাপাশি সংশ্লিষ্ট অপারেটরদের প্রত্যেক লঙ্ঘনের জন্য এক লাখ দিরহাম করে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অভিযানের ভিডিও প্রকাশ করে কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, শহরের পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্যের সঙ্গে আপস করা হবে না। দুবাই মিউনিসিপ্যালিটি জানিয়েছে, সাম্প্রতিক এ...