Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে ধোঁয়াশা

  • জানে না এনসিবি
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১৮:১৪
দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে ধোঁয়াশা

বেনজির আহমেদ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদের জামিনে মুক্তির খবরে তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, দুবাইয়ের একটি আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাবার কথা স্বীকার করেনি বাংলাদেশ পুলিশের ইন্টারপোল শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। ফলে বহুল আলোচিত এই মামলায় বেনজীরের প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত বেনজির আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ৩০ জুলাই তিনি কারামুক্ত হন।

আবুধাবিতে বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র আগামীর সময়কে জানান, আজ রবিবার দুবাইতে সাপ্তাহিক ছুটি। তাই আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না। গত বৃহস্পতিবার বেনজীরের জামিন পেতে পারেন এমন খবর শোনা যাচ্ছিল। কারণ তার স্ত্রী জিশান মির্জা দুবাইয়ের প্রভাবশালী আইনজীবী নিয়োগ করেছিলেন তার স্বামীর জন্য।

একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণসংক্রান্ত নথি ও আইনি প্রক্রিয়া পর্যালোচনার পর আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দেন। আদালতের শর্ত অনুযায়ী বেনজীরের পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং আদালতের পূর্বানুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।

আরও পড়ুন

বেনজীরকে ফেরাতে আশাবাদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী

০২ আগস্ট ২০২৬

আরেকটি সংবাদ মাধ্যমের খবরে বেনজীরের পারিবারিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আদালতের শর্ত বহাল থাকলেও তিনি দুবাই থেকে ইউরোপের একটি দেশে যাওয়ার চেষ্টা করছেন। যদিও এ বিষয়ে স্বাধীনভাবে কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহদাত হোসাইন আগামীর সময়কে বলেন, সংবাদমাধ্যমে প্রকাশিত খবরটি তিনি দেখেছেন। পরে এনসিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জেনেছেন, বেনজীরের জামিন বা মুক্তি সম্পর্কে তাদের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।

জানা গেছে, অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচারসহ একাধিক অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তের মুখে থাকা বেনজীর আহমেদের বিরুদ্ধে ২০২৫ সালের ১১ এপ্রিল ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়। ওই রেড নোটিশের ভিত্তিতেই তাকে দুবাই পুলিশ গ্রেপ্তার করে। পরে ১২ জুন সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে গ্রেপ্তারের বিষয়টি অবহিত করে।

আরও পড়ুন

বাংলাদেশি পাসপোর্ট ব্যবহারই করেননি বেনজীর

১৭ জুন ২০২৬

এরপর ১৪ জুন জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, নির্ধারিত সময়ের মধ্যেই কূটনৈতিক চ্যানেলে বেনজিরকে দেশে ফিরিয়ে আনার জন্য আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠানো হবে। সেই অনুযায়ী বাংলাদেশ প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত আরব আমিরাতে পাঠায়। পরবর্তীতে দুবাই পুলিশ প্রত্যর্পণ প্রক্রিয়ায় নীতিগত সম্মতি জানিয়ে আরও কিছু তথ্য ও ব্যাখ্যা চেয়ে বাংলাদেশকে চিঠি দেয়।

এরই মধ্যে বেনজীরের জামিনে মুক্তির খবর সামনে আসায় প্রত্যর্পণ প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন দেখা দিয়েছে। যদিও বাংলাদেশ সরকার কিংবা সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো জামিনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

উল্লেখ্য, পাসপোর্টে জালিয়াতি, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগে বেনজির আহমেদের বিরুদ্ধে দুদকের করা ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলার বিচার চলছে এবং বাকি মামলাগুলো তদন্তাধীন।

বেনজীর আহমেদআইজিপিগ্রেপ্তারদুবাইসংযুক্ত আরব আমিরাত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি