Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বাংলাদেশি পাসপোর্ট ব্যবহারই করেননি বেনজীর

সাখাওয়াত কাওসার
সাখাওয়াত কাওসার
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৪:৪২
বাংলাদেশি পাসপোর্ট ব্যবহারই করেননি বেনজীর

দুবাইয়ে ঢুকতে বাংলাদেশের পাসপোর্টই ব্যবহার করেননি সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ। আর তাই আবুধাবির বাংলাদেশ মিশন দুবাই কিংবা আবুধাবি ইমিগ্রেশনে এ-সংক্রান্ত কোনো রেকর্ডই খুঁজে পায়নি। এখন প্রশ্ন হলো, বেনজীর তাহলে কোন দেশের পাসপোর্ট ব্যবহার করছেন? কোন দেশের নাগরিক হিসেবেই বা প্রবেশ করেছেন সংযুক্ত আরব আমিরাতে?

বেশ কয়েকটি সূত্রের সঙ্গে কথা বলে জানা গেল, বেনজীর আহমেদ পর্তুগালের পাসপোর্ট ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। দুবাইয়ের বিভিন্ন এলাকায় তার নামে রয়েছে একাধিক অভিজাত অ্যাপার্টমেন্ট। তবে লম্বা সময় ধরে তিনি বাস করছেন দুবাইয়ের অভিজাত পাম জুমেরাহ এলাকার ফ্ল্যাটে। সঙ্গে রয়েছেন স্ত্রী ও সন্তানরাও। সেখান থেকেই বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করছেন তারা।
সম্পদ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়ার পর ২০২৪ সালের ৪ মে সপরিবারে বাংলাদেশ ছাড়েন সাবেক এই আইজিপি।

তখন অভিযোগ উঠেছিল, তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছ থেকে ‘সিগন্যাল’ পেয়েই তিনি দেশ ছেড়েছেন। এ কারণে বিমানবন্দরেও তাকে আটকানো হয়নি।

একাধিক সূত্র আগামীর সময়কে বলেছে, ২০২৪ সালের ৫ আগস্ট বেনজীর আহমেদ সিঙ্গাপুর থেকে সংযুক্ত আরব আমিরাতে যান। পরে তিনি একাধিকবার সংযুক্ত আরব আমিরাত থেকে কাতার ও সৌদি আরবে যাতায়াত করেন। ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে স্পেনে যান। ওই বছরের ১৩ মার্চ স্পেন থেকে সংযুক্ত আরব আমিরাতে ফিরে আসেন। এর পর থেকে দুবাইয়েই আছেন।

গত রবিবার জানা যায়, শুক্রবার দুবাই মল থেকে গ্রেপ্তার করা হয়েছে বেনজীরকে। দুদকের মামলার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সহযোগিতায় গ্রেপ্তার করা হয় তাকে।

সাপ্তাহিক ছুটির পর গত সোমবার আরবি বছরের প্রথম দিন হওয়ায় সেদিন আদালত বসেনি। এরপর গতকাল মঙ্গলবার বেনজীরকে বিচারকের মুখোমুখি করেছিল দুবাই পুলিশ। সেখানে তিনি তার বক্তব্য দেওয়ার পাশাপাশি জামিন প্রার্থনা করেন। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি আদালত। যদিও আবুধাবির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) থেকে ঢাকা এনসিবিকে পাঠানো চিঠিতে ৩০ দিনের সময় দেওয়া হয়েছিল।

গতকাল রাতেই বেনজীর আহমেদ সংক্রান্ত ডকেট বা আইনি নথি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন নিজস্ব চ্যানেলের মাধ্যমে আবুধাবির এনসিবিতে এসব ডকেট পৌঁছানোর ব্যবস্থা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংযুক্ত আরব আমিরাতে কাজ করেছেন— এমন একাধিক কূটনীতিক আগামীর সময়কে বলেছেন, বাংলাদেশের পক্ষ থেকে বেনজীরসংক্রান্ত ডকেট হাতে পাওয়ার পরই হয়তো আদালত সিদ্ধান্ত দেবেন। বেনজীর অন্য কোনো দেশের পাসপোর্টধারী হয়ে থাকলে ঘটনা হয়তো অন্যদিকে মোড় নিতে পারে। তবে নিজ উদ্যোগে বেনজীরকে গ্রেপ্তার করার বিষয়টি তাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ইঙ্গিত দিচ্ছে বলেও মনে করেন তিনি।

একটি সূত্র বলছে, বাংলাদেশের পাশাপাশি আরও দুই দেশের পাসপোর্ট আছে বেনজীর আহমেদের। একটি ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্র বারমুডার, অন্যটি ইউরোপের দেশ পর্তুগাল। একই সঙ্গে রয়েছে আরও দুটি দেশের রেসিডেন্স কার্ড। এগুলো ব্যবহার করেই তিনি বিভিন্ন দেশে ভ্রমণ করে আসছিলেন।

বেনজীরবাংলাদেশপাসপোর্টআরব আমিরাত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি