Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইতিহাদ রেলের সঙ্গে যুক্ত হচ্ছে দুবাই মেট্রো

এসএম শাফায়েত, ইউএই থেকে
agamir somoy
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩১
ইতিহাদ রেলের সঙ্গে যুক্ত হচ্ছে দুবাই মেট্রো

সংগৃহীত ছবি

দুবাই শহরে কর্মী ও পর্যটকদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত আরও সহজ হতে যাচ্ছে। দুবাইয়ে ইতিহাদ রেল থেকে নেমে এবার সহজেই মেট্রোতে ওঠার সুযোগ তৈরি হচ্ছে। নতুন এই সংযোগ চালু হলে যাত্রীরা ট্রেন থেকে নেমে মেট্রোয় চড়ে শহরের বিভিন্ন এলাকায় যেতে পারবেন। এতে যাতায়াতের সময় ও ঝামেলা দুটোই কমবে।

খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দুবাইয়ের আল ইয়ালাইস স্টেশনের সঙ্গে মেট্রোর জুমেইরাহ গলফ এস্টেটস স্টেশনের সংযোগ স্থাপনের কাজ চলছে। স্টেশন দুটির দূরত্ব প্রায় এক কিলোমিটার। যাত্রীদের সুবিধার জন্য সেখানে একটি পদচারী সেতু নির্মাণ করা হচ্ছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এই সংযোগ চালুর কথা রয়েছে।

সংযোগটি চালু হলে ইতিহাদ রেলে আসা যাত্রীরা আল ইয়ালাইস স্টেশনে নেমে পদচারী সেতু ব্যবহার করে জুমেইরাহ গলফ এস্টেটস মেট্রো স্টেশনে যেতে পারবেন। সেখান থেকে মেট্রোর রেড লাইনে উঠে দুবাই মেরিনা, মল অব দ্য এমিরেটস, বুর্জ খলিফা ও দুবাই মল, বিজনেস বে এবং দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়া যাবে।

এ ছাড়া ইউনিয়ন ও বুরজুমান স্টেশনে মেট্রোর গ্রিন লাইনে পরিবর্তন করে শহরের আরও বিভিন্ন এলাকায় যাওয়া যাবে। সোবহা রিয়েলটি ও ডিএমসিসি স্টেশন থেকে দুবাই ট্রামেও ওঠার সুযোগ রয়েছে। ফলে ইতিহাদ রেলের মাধ্যমে দুবাইয়ের বাইরে বা দূরের এলাকা থেকে শহরে আসা যাত্রীরা একাধিক গণপরিবহন ব্যবহারের মাধ্যমে গন্তব্যে পৌঁছাতে পারবেন।

জুমেইরাহ গলফ এস্টেটস মেট্রো স্টেশনটি দুবাইয়ের অন্যতম বড় ভূগর্ভস্থ স্টেশন। সেখানে যাত্রীদের জন্য বাস ও ট্যাক্সি পরিষেবার পাশাপাশি ব্যক্তিগত গাড়ি রাখার ব্যবস্থাও রয়েছে।

ভবিষ্যতে নোল কার্ডের মাধ্যমে ইতিহাদ রেলের টিকিট কেনা ও ভাড়া পরিশোধের সুবিধাও চালুর পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে ২০২৪ সালে ইতিহাদ রেল ও দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের (আরটিএ) মধ্যে চুক্তি হয়। তবে এই সুবিধা কবে চালু হবে, তা এখনো জানানো হয়নি।

নতুন সংযোগ চালু হলে দুবাইয়ে কর্মরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসী ও পর্যটকদের শহরের ভেতরে যাতায়াত আরও সহজ হবে। বিশেষ করে যারা নিয়মিত গণপরিবহন ব্যবহার করেন, তাদের জন্য এক ট্রান্সপোর্ট ব্যবস্থা থেকে অন্যটিতে যাওয়ার সময় ও ঝামেলা কমে আসবে।

ইতিহাদদুবাইদুবাই মেট্রোইতিহাদ রেল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ