Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় মধ্যপ্রাচ্য

দিমিত্রি মেদভেদেভ

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানই বিজয়ী হবে

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:২৬
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানই বিজয়ী হবে

রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। ছবি : সংগৃহীত

ইরান শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্যের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তিনি এ মন্তব্য করেছেন।

তেহরান থেকে স্থানীয় সময় শুক্রবার নিজের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান এই যুদ্ধে ইরানিরা বিজয়ী হবে।

রাশিয়ার সাবেক এই প্রেসিডেন্ট এবং বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র মেদভেদেভ মনে করেন, আয়াতুল্লাহ আলি খামেনির শাহাদাত থেকে পাওয়া শোক ইরানি জনগণকে ঐক্যবদ্ধ করেছে।

তার ভাষ্য, ইরানি জাতি যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের চাপের কাছে নতি স্বীকার করবে না।

আরও পড়ুন

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে রাশিয়া

০৪ জুলাই ২০২৬

ভিডিও বার্তায় মেদভেদেভ রুশ ফেডারেশনের নেতৃত্ব ও জনগণের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে আরও জানিয়েছেন, তারা এই অপূরণীয় ক্ষতিতে ইরানি জনগণের পাশে আছেন।

জানাজায় আসলেও সফরের এক ফাঁকে মেদভেদেভ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন। পেজেশকিয়ান রাশিয়ার সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অর্থনৈতিক, বাণিজ্যিক, জ্বালানি ও ট্রানজিট খাতের কৌশলগত চুক্তিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক, জ্বালানি ও ট্রানজিট সহযোগিতা বাড়ানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিদ্যমান চুক্তির মধ্যে বড় বিষয়গুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।

মেদভেদেভ সাম্প্রতিক মার্কিন-ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিক ও শিশুদের নিহতের ঘটনার নিন্দা জানিয়েছেন এবং নিজস্ব মুদ্রার ব্যবহার বাড়িয়ে ডলারের ওপর নির্ভরতা কমানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

সূত্র : প্রেস টিভি


রাশিয়ার নিরাপত্তা পরিষদদিমিত্রি মেদভেদেভআয়াতুল্লাহ আলি খামেনিরাশিয়া-ইরান
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise