ইরান শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্যের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তিনি এ মন্তব্য করেছেন। তেহরান থেকে স্থানীয় সময় শুক্রবার নিজের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান এই যুদ্ধে ইরানিরা বিজয়ী হবে।রাশিয়ার সাবেক এই প্রেসিডেন্ট এবং বর্তমান প্রেসিডেন্ট ভ্ল...