লেবানন সীমান্তে এক ইসরায়েলি সেনা নিহত

দক্ষিণ লেবাননে সামরিক যানে এক ইসরায়েলি সেনা। ফাইল ছবি
লেবানন সীমান্তের কাছে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আজ সকালে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) সেনা নিহতের খবর নিশ্চিত করেছে।
আইডিএফ জানিয়েছে, গতকাল রবিবার লেবানন সীমান্তের কাছে সংঘাতের মধ্যে ৪৭ বছর বয়সী আলেকজান্ডার গ্লোভানিওভ নিহত হয়েছেন। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর একজন গাড়িচালক ছিলেন।
তবে, ইসরায়েলি বাহিনী শত্রুপক্ষের নাম উল্লেখ করেনি।
মার্চের শুরুতে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে ইসরায়েলে আক্রমণ শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। জবাবে পুরো দেশ জুড়ে নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।
যদিও ওয়াশিংটনের মধ্যস্থতায় তেল আবিব-বৈরুত সাময়িক যুদ্ধবিরতি চলছে, কিন্তু সেটি অপমানজনক মন্তব্য করে ইরান-সমর্থিত হিজবুল্লাহ এটি মেনে নেয়নি।
এখন পর্যন্ত এ সেনা নিহতের দায় স্বীকার করেনি হিজবুল্লাহ।
সূত্র : আলজাজিরা




