Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

পশ্চিম তীরে গোলাগুলি, চার ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি নিহত

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১৫:৪১
শেয়ার করুন:
পশ্চিম তীরে গোলাগুলি, চার ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি নিহত

পশ্চিম তীরে ইসরায়েলি জরুরি সেবা সংস্থার তিনটি বিশেষ গাড়ি দেখা যাচ্ছে। ছবি : সংগৃহীত

অবৈধভাবে দখলকরা পশ্চিম তীরের নাবালুস এলাকায় গোলাগুলির ঘটনায় চার ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি নিহত হয়েছে। নিহত চার ফিলিস্তিনি একই পরিবারের সদস্য বলে জানিয়েছেন স্থানীয় ফাতাহ নেতা এসাম সাইফি। এ ঘটনায় একাধিক ব্যাক্তি আহতও হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার ভোরে অঞ্চলটি দক্ষিণ-পশ্চিমের তাল গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা (সেটেলার) প্রথমে গুলি চালালে স্থানীয় বাসিন্দারা তাদের প্রতিরোধ করার চেষ্টা করেন। এরপরে ইসরায়েলি সেনাবাহিনীও ঘটনা স্থলে গিয়ে গুলি চালাতে শুরু করে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইসরায়েলি নাগরিকরা ঐ এলাকায় হাইকিং করছিলেন। কিছু পথচারীর ওপর ‘হামলার’ খবরে তারা সেখানে গিয়েছিল।

আইডিএফের ভাষ্য, ‘সন্ত্রাসীরা’ একজন নিরাপত্তা রক্ষীর অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালালে এক ইসরায়েলি নিহত হয়। পরে সেনাদের গুলিতে ঐ ‘সন্ত্রাসী’ নিহত হয়।

আইডিএফ আরও জানায়, একজন ২৭ বছর বয়সী ইসরায়েলি সেনাও এই অভিযানে নিহত হয়েছেন। ঐ এলাকায় ‘ব্যাপক সন্ত্রাস বিরোধী অভিযানের’ প্রস্তুতি নেওয়ার কথা বলেছে তারা।

ঘটনাস্থলের ছড়িয়ে পড়া দুটি ভিডিওর একটিতে দেখা যায়, সশস্ত্র বেসামরিক ইসরায়েলি ও সেনাদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হচ্ছে এবং ইসরায়েলি নাগরিকরা এমনকি শিশুরাও তা দেখছেন।

আহমেদ জেইদান নামের এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, তাল গ্রামের ঘটনাটি শুরু হয় ভোরে, প্রায় ৩০ জন সেটেলার ফিলিস্তিনিদের বাড়িঘরে আক্রমণ শুরু করে। ইসরায়েলি সেনাদের উপস্থিতিতেই সেখানে হাতাহাতি শুরু হয়।

অন্যদিকে আইডিএফ দাবি করেছে, ফিলিস্তিনিরাই হামলা শুরু করেছিল। তাল গ্রামে ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর হামলার খবরে তারা সেখানে যায়।

ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় তাল গ্রামের এ ঘটনাকে ‘গণহত্যা’ বলে উল্লেখ করেছেন। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি সরকার অননুমোদিত বসতি স্থাপনকারীদের সুরক্ষা ও উস্কানি দিয়ে এ ধরনের সহিংসতা বাড়াচ্ছেন ।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জরুরি বৈঠক ডেকেছেন এবং ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে পূর্ণ শক্তি প্রয়োগের ঘোষণা দিয়েছেন। নিহত ফিলিস্তিনিদের বসতি ধ্বংস করা হবে এবং অননুমোদিত বসতি স্থাপনকে বৈধতা দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে বলে জানানো হয়েছে।

এ প্রসঙ্গে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, প্রত্যেক নিহত ইহুদির জন্য ফিলিস্তিনিদের ঘর ও জমি খোয়াতে হবে।

গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সেটেলারদের হামলা বেড়েছে। বিগত ২০২৩ সালে অক্টোবরে হামলা শুরুর পর থেকে পশ্চিম তীরে চরম উত্তেজনা বিরাজ করছে।

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে পশ্চিম তীরে এক হাজার ১১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৪১ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

সূত্র : বিবিসি

পশ্চিম তীরইসরায়েল-ফিলিস্তিন সংকটবন্দুক হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য