যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের একটি ইন-এন-আউট বার্গার রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন।টুইন ফলস শহরে শনিবার বিকেলে এ হামলার পর বন্দুকধারীও নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশপ্রধান ম্যাথিউ হিকস।হিকস বলেছেন, ‘আমাদের ধারণা, এখন আর জনসাধারণের জন্য কোনো হুমকি নেই।’ তবে তিনি জানান, হতাহতদের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের স্বজনদেরও খবর দেওয়া হচ্ছে।তিনি আরও বলেছেন, ‘পুরো ঘটনাস্থলে চরম বিশৃঙ্খল পরিস্থিতি ছিল।’প্রত্যক্ষদর্শী লেন কোহেন বলেছেন, তিনি রেস্তোরাঁটি...